ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাংস ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে মুহাম্মদ ইমরানুল হকের নেতৃত্বে বৃহস্পতিবার আরডিএ মার্কেট সংলগ্ন মাংস পট্টিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মাংস বিক্রির দায়ে এক মন গরুর মাংসসহ তিনজনকে আটক করা হয়।
এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনটি মামলা দায়ের করে ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
জব্দকৃত মাংস বশিরাবাদ দাওয়াতুল ইসলাম এতিমখানা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news