IMG-LOGO

বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড‘পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না নির্বাচন কমিশন’হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহতবাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভাবন্যায় বিপর্যস্ত নেপালে এবার ভূমিকম্প!জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ শোভাযাত্রাকুষ্টিয়ায় যুবদল নেতার ছেলের পিস্তল হাতে ভিডিও ভাইরাল, সংবাদ সম্মেলনে দাবি ‘খেলনা’মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিনিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির ‘খোঁয়াড়ে’তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালনবাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিতসিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক শপিং মল, মার্কেট ও দোকানে রাত ৮:০০ টার পরে মোবাইল কোর্টঅপরাধী যেই হোক তার স্থান হবে জেলেই-এসপি তারিকুলপুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> সন্ধ্যা নদীর তীরে কোটি টাকার ইকোপার্ক পরিত্যক্ত

সন্ধ্যা নদীর তীরে কোটি টাকার ইকোপার্ক পরিত্যক্ত

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ার নন্দনপুরে সন্ধ্যা নদীর তীরে নির্মিত ইকোপার্কটি মাত্র চার বছরেই পরিত্যক্ত হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, পার্ক নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার করার কারণে পার্কটির অবকাঠামো বেশি দিন টেকসই হয়নি।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পুঠিয়া জোনাল অফিস সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে সন্ধ্যা নদীতে ক্রসড্যাম ও তীরে ইকোপার্ক নির্মাণকাজ শুরু হয়। ভূ-উপরিস্থ সেচ কর্মসূচি প্রকল্পের অর্থায়নে কাজটি বাস্তবায়ন করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। এই কাজে ব্যয় করা হয় প্রায় দেড় কোটি টাকা। নির্মাণকাজ শেষে গত ২০১৬ সালের ২৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ইকোপার্কটি উদ্বোধন করা হয়।

শনিবার সকালে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের নন্দনপুর ইকোপার্ক ঘুরে দেখা গেছে, পরিচ্ছন্নতার অভাবে পার্কের পুরো এলাকা ঝোপঝাড়ে পরিণত হয়ে গেছে। ক্রসড্যামের ওপরে দর্শনার্থীদের চলাচলে নির্মিত ছোট সেতুটি ঠিক আছে। তবে শিশুদের বিভিন্ন খেলাধুলার সামগ্রী জরাজীর্ণ ও ব্যবহারের অনুপযোগী হয়ে আছে। ইকোপার্ক এলাকায় স্থাপিত চারটি সোলার বাতিও দীর্ঘদিন ধরে অকেজো হয়ে আছে। সেই সঙ্গে দর্শনার্থীদের নদীতে ঘুরে বেড়ানোর কাজে ব্যবহারকৃত নৌকাটিও মুখ থুবড়ে পড়ে আছে। এ ছাড়া পার্ক এলাকার পুরো নদী আগাছায় পরিপূর্ণ হয়ে আছে।

কচুরিপানায় ভরে আছে ইকোপার্কের নদী এবং উল্টে পড়ে আছে দর্শণার্থীদের ব্যবহারের নৌকা।

স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, সরকার এখানে মোটা অঙ্কের অর্থ বরাদ্দ দিয়েছে। অথচ কাজ হয়েছে নামে মাত্র। তার ওপর পার্কটিতে খুবই নিম্নমানের কাজ হয়েছে। নির্মাণকাজ শেষ হওয়ার বছর না ঘুরতেই সেগুলো জরাজীর্ণ হতে শুরু হয়। পার্ক উদ্বোধনের পর শুরুর দিকে কিছু লোকজন এলেও গত দুই বছর ধরে এখানে আর কেউ আসে না। কর্তৃপক্ষের নজরদারি না থাকায় এই পার্কের রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ নেই। এখন পুরো পার্ক এলাকা পরিত্যক্ত।

পরিচয় গোপন রাখার শর্তে একজন চাষি বলেন, কৃষকদের সেচ সুবিধার্থে সন্ধ্যা নদীতে ক্রসড্যাম নির্মাণ করা হয়েছে। অথচ কিছু প্রভাবশালী লোক নদীতে মাছ চাষ করছেন। তাঁরা খরার সময় এই নদী থেকে সেচের পানি তুলতে বাধা দেন।

সাবেক পুঠিয়া উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা বলেন, সন্ধ্যা নদী খনন ও স্থানীয় চাষিদের সেচ সুবিধার্থে এখানে তিনটি ক্রসড্যাম এবং একটি বড় পরিসরে ইকোপার্ক নির্মাণকাজ হাতে নেওয়া হয়েছিল। পরে অর্থ সংকটের কারণে নদীতে মাত্র একটি ক্রসড্যাম ও তীরে ছোট পরিসরে ইকোপার্ক নির্মাণ করা হয়। পরবর্তীতে এই কাজের আর কোনো অগ্রগতি হয়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাস্মদ আনাছ বলেন, করোনা মহামারির কারণে দীর্ঘ সময় মানুষ প্রায় বদ্ধ জীবনযাপন করেছেন। এখন পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণে। পরিবার নিয়ে অনেকেই বেড়াতে বের হচ্ছেন। শুনেছি নন্দনপুর ইকোপার্কটি নানা জটিলতার কারণে কিছুটা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। বরাদ্দ পেলে খুব দ্রুত পার্কের সংস্কার কাজ শুরু করব। তবে নদী থেকে সেচের পানি তুলতে বাধা দেওয়ার বিষয়ে কোনো অভিযোগ এখনো পাইনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031