IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> রাজশাহীতে আরইউজের ত্রি-বার্ষিক নির্বাচন ২৬ ডিসেম্বর

রাজশাহীতে আরইউজের ত্রি-বার্ষিক নির্বাচন ২৬ ডিসেম্বর

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) ত্রিবার্ষিক নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর শনিবার। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহানগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচনের এ তারিখ ঘোষণা করা হয়।

আরইউজে সভাপতি কাজী শাহেদ সভায় সভাপতিত্ব করেন। সম্পাদকের প্রতিবেদন পেশ করেন, সাধারণ সম্পাদক তানজিমুল হক। সংগঠনের আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব। এছাড়া কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, সদস্য মিজানুর রহমান টুকু এবং সামাদ খান উপস্থিত ছিলেন। তবে শারীরিক অসুস্থতার কারণে সহসভাপতি শরীফ সুমন উপস্থিত থাকতে পারেন নি। সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষের প্রতিবেদন উপস্থাপনের পর আরইউজে সদস্যরা প্রতিবেদনের ওপর ভিত্তি করে তাদের মতামত দেন।

সাধারণ সভায় বর্তমান পরিষদের কার্যক্রম চলাকালে কয়েকজন সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ এবং এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালালের কর্মকাণ্ডের ব্যাপারে নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়। মোল্লা জালাল দেশের বিভিন্ন সাংবাদিক ইউনিয়নে সদস্যদের মধ্যে বিভক্তি এবং সংগঠন ভাঙার চক্রান্ত করছেন বলে সদস্যরা তাদের বক্তব্যে উল্লেখ করেন। পাশাপাশি সম্প্রতি রাজশাহীতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি যে বক্তব্য দেন তার তীব্র নিন্দা জানান সদস্যরা। আর এসব ক্ষেত্রে মহাসচিব শাবান মাহমুদের নীরব ভূমিকারও সমালোচনা করা হয়।

সাধারণ সভায় সৌরভ হাবিব এবং মাহফুজুর রহমান রুবেলের সদস্যপদ ফিরিয়ে দেবার বিষয়টি অনুমোদন করেন সাধারণ সদস্যরা। এছাড়াও বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে- আরইউজে’র বিভিন্ন ইউনিট কমিটি গঠন ও আরইউজের সদস্যদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত নিজস্ব ওয়েবসাইট চালু।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31