ধূমকেতু প্রতিবেদক : নগরীতে তাস ও নগদ টাকাসহ ৮ জুয়ারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলো, আবু সাইদ (৫২), লিটন (৩২), রাসেল (৩২), সোহেল রানা (২৮), আলিফ হোসেন (২৭), শ্রী নেপাল চন্দ্র সাহা (২৭), কাউসার (২২) ও রাহুল ইসলাম মুন্না (১৯)।
পুলিশ জানায়, গত শনিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শিরোইল কাঁচাবাজার এলাকা হতে জুয়া খেলা অবস্থায় ৮ জনকে আটক করে। এসময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news