IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> রাজশাহীতে নন-এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের শুভেচ্ছা উপহার

রাজশাহীতে নন-এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের শুভেচ্ছা উপহার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে নন-এমপিও ভূক্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শুভেচ্ছা উপহার বিতরণ করেন রাসিক মেয়র।

অনুষ্ঠানে নগরীর ৩০টি সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন শিক্ষক-কর্মচারীকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। প্রত্যেকের প্যাকেটে আছে ১০ কেজি চাল, ৫ কেজি আটা, ১ লিটার তেল ও ১ কেজি ডাল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যত খাদ্য সামগ্রী ও নগদ অর্থ আমরা পেয়েছি, সেগুলো সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে। সরকারি সহযোগিতা বিতরণের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে মানুষকে দফায় দফায় খাদ্য ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। জরুরি প্রয়োজনে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করা হচ্ছে।

মেয়র আরও বলেন, মহামারি করোনার মধ্যেই দেশের উন্নয়ন কাজ এগিয়ে যাচ্ছে। দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতায় রাজশাহীতেও উন্নয়ন কাজ চলছে। প্রধানমন্ত্রী রাজশাহীর উন্নয়নে ইতোমধ্যে তিন হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন, যার কাজ চলমান আছে।

কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে সিটি মেয়র বলেন, আমি দায়িত্বগ্রহণের পর থেকে রাজশাহীতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে প্রধানমন্ত্রী তিনটি শিল্পাঞ্চল অনুমোদন দিয়েছেন। তারমধ্যে বিসিক শিল্পনগরী-২ এর কাজ শেষ পর্যায়ে। শুরু থেকেই এটি তদারকি করে যাচ্ছি। আশা করছি আগামী ২ মাসের মধ্যে এখানে প্লট বরাদ্দ দেওয়া সম্ভব হবে। এখানে প্রকৃত উদ্যোক্তাদের প্লট বরাদ্দ দেওয়া হবে। এছাড়া চামড়া শিল্পপার্ক ও বিশেষ অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলেছে। আগামীতে এই তিনটি শিল্পাঞ্চলে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে। রাজশাহীতে এগিয়ে নিতে প্রত্যেককে নিজ নিজ ক্ষেত্র থেকে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছে সরকারপ্রধান শেখ হাসিনা। স্কুল-কলেজে সুন্দর সুন্দর ভবন তৈরি করে দিচ্ছে সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।

তিনি বলেন, বিশে^র উন্নত দেশেগুলোর তুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ ভালোভাবে করোনা মহামারিকে মোকাবেলা করতে পেরেছে। করোনাকালে অর্থনৈতিক ঘাটতি ছিল না, বরং বিভিন্ন ক্ষেত্রে দেশ এগিয়ে গেছে।

তিনি আরও বলেন, সারাদেশের সর্বত্র উন্নয়ন আজ দৃশ্যমান। রাজশাহীতেও ব্যাপক উন্নয়ন কাজ চলছে। মেয়র মহোদয় রাজশাহীকে সাজাতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। রাজশাহী এখন বিশ্বের মানচিত্রে জায়গা করে নিচ্ছে।

সাধারণ শিক্ষা-পরিবার, রাজশাহীর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. গোলাম মাওলা।

অনুষ্ঠান সঞ্চালনায় করেন, বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ কামরুজ্জামান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর নূরল আলম, শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম, বীর মুক্তিযোদ্ধা ও কবি সাহিত্যিক প্রফেসর রুহুল আলম প্রামানিক, কবি আরিফুল হক কুমার, রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর আঃ খালেক।

অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31