IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> রাজশাহীতে জমির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে মারধরের অভিযোগ

রাজশাহীতে জমির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে মারধরের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে জমির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে মারধরের ঘটনায় তিনজন আহত হয়েছেন। এসময় ভুক্তভোগির একটি মাইক্রোবাসের ভাংচুর চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। সোমবার সকালে মতিহারের ললিতাহার এলাকায় এই হামলার ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, নগরের উত্তর নওদাপাড়া এলাকার মসলেম উদ্দিনের ছেলে সম্রাট আলী (২৯), নওদাপাড়ার হানিফ আলীর ছেলে শফিকুল ইসলাম (৩০) ও বড় বোনগ্রাম এলাকার মুক্তার আলী (৩৫)। এর মধ্যে মুক্তার বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে ভুক্তভোগিরা জানান।

এনিয়ে সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলন করেছেন- ভুক্তভোগি খায়রুল হোসেন। সংবাদ সম্মেলনে তিনি জানান- এই জমির মালিক মেসার্স টাইল ফ্যাশানের স্বত্বাধিকারী (আমি) খায়রুল হোসেন। পবা থানা, হাল চন্দ্রিমা, মৌজা ললিতাহারে জমি রয়েছে। আরএস দাম নম্বর ১৯৯-১১৩, আরএস দাগ নম্বর ১০৬২-১০৬৩ ও জমির পরিমান .১৬৫০.০৩০০। মোট .১৯৫০। সোমবার সকালে এই জমিতে শ্রমিকরা সিমানা প্রাচীর তৈরির কাজ করছে, সেই কাজ দেখতে যায় আমি (খায়রুল হোসেন)। এসময় শ্রী বিধান চন্দ্র সরকার, ইয়াসিন আলীর লোকজন আমাদের উপরে হামলা চালায়। এতে তিনজন আহত হন। এসময় আমার একটি মাইক্রোবাসে ভাংচুর চালানো হয়।

জমির মালিক খায়রুল হোসেন জানান, শ্রী বিধান চন্দ্র সরকার, ইয়াসিন আলীরা তার থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। আসামিদের বাড়ি চন্দ্রিমা থানা এলাকায় হওয়ায় এনিয়ে চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ করেছিলাম। অভিযোগটি তদন্তাধীন রয়েছে। সর্বশেষ সোমবার বিধান ও ইয়াসিনের লোকজন সাপল, হপিস্টিক, হাতুড়ি, চাইনিজ কুড়াল, দা-হাসুয়া নিয়ে হামলা চালায়। এসময় আমার তিন কর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা চলছে।

তিনি বলেন, বিষয়টি নিয়ে নগরীর মতিহার থানা জানানো হয়। কিন্তু তারা মামলা নেননি।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলী তুহিন জানান, হাতাহাতির একটি ঘটনা ঘটেছে। এই বিষয়ে এক পক্ষ অভিযোগ করেছে। আরেক পক্ষ খায়রুল হোসেন থানায় এসেছিলেন। তাকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31