ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ৪৫ জনকে আটক করেছে মহানগর পুলিশ। সোমবার (২৭ সেপ্টেম্বর) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৯ জন, রাজপাড়া থানা ৪ জন, চন্দ্রিমা থানা ৩ জন, মতিহার থানা ৮ জন, কাটাখালী থানা ৩ জন, বেলপুকুর থানা ৩ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ২ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন, দামকুড়া থানা ৩ জন ও ডিবি পুলিশ ৪ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ২০ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মাদক মামলায় অভিযুক্ত আসামীর হেফাজত হতে ৩৯.৩০ গ্রাম হেরোইন, ৫৩০ গ্রাম গাঁজা, ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১০৪.৮৫ লিটার চোলাইমদ, ১৫ বোতল ফেন্সিডিল ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


