IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> ভর্তিচ্ছুদের ভোগান্তি কমাতে নিরাপদ আবাসনের দাবি রাবি শিক্ষার্থীদের

ভর্তিচ্ছুদের ভোগান্তি কমাতে নিরাপদ আবাসনের দাবি রাবি শিক্ষার্থীদের

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ সেশনের প্রথম বর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে ক্যাম্পাসের অভ্যন্তরে সুষ্ঠু ও নিরাপদ আবাসনের দাবিতে ‘স্টুডেন্ট রাইটস এসোসিয়েশন ‘ এর ব্যানারে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে ছাত্র অধিকার পরিষদের আমানুল্লাহ আমান বলেন, শিক্ষার্থীদের আবাসন নিরসনে যে তেলবাজি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা দুক্ষজনক। একজন বর্ডার একজন শিক্ষার্থীকে ফ্রি রাখতে পারবে। এর বেশি রাখতে চাইলে দুইশত টাকা করে দিতে হবে। তাহলে কেমন ছাত্র বান্ধব সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের কাছে জানতে চাই? স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা মেস মালিকদের সাথে নিউরোসেশন করে এ সিদ্ধান্ত নিয়েছে যাতে লোকাল মেস মালিকরা ব্যবসা করতে পারে।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মশিউর রহমান বলেন, আমরা প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই? করোনার দোহাই দিয়ে হল বন্ধ রেখে পরীক্ষা নেওয়া কতটুকু যৌক্তিক? শিক্ষার্থীরা যখন বিভিন্ন বাসায়, মেসে গাদাগাদি করে থাকবে তখন কি করোনা ছড়াবে না? দূরদূরান্ত থেকে আগন্ত শিক্ষার্থীদের গাদাগাদি করে রাখতে গিয়ে আমরা আক্রান্ত হলে সেই দায়িত্ব কে নিবে? বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরীক্ষা শুরু হয়েছে। হল বন্ধ থাকায় ক্যাম্পাসের শিক্ষার্থীরাই আবাসন সংকটে ভুগছে। সেখানে ভর্তিচ্ছুদের সুষ্ঠু আবাসন নিশ্চিত করা দুঃসাধ্য ব্যাপার। এছাড়া মানববন্ধনে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জাবেদুল ইসলাম মনিরের সঞ্চালনায় কর্মসূচি থেকে দাবি জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের যে সকল ফাঁকা জায়গা রয়েছে সেখানে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হোক।

এসময় উপস্থিত ছিলেন, আইন বিভাগের অধ্যাপক ড. শাহীন জোহরা, স্টুডেন্ট রাইটস এসোসিয়েশন এর সভাপতি কে এম শাকিবসহ অর্ধশত শিক্ষার্থী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31