ধূমকেতু প্রতিবেদক, তানোর : তানোরে প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিনে উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ।
চিত্রাংকন প্রতিযোগীতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এসময় বিভিন্ন সরকারী ও বে-সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ শিক্ষক শিক্ষিকারা স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অপর দিকে তানোর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে পৃথক পৃথক ভাবে প্রধান মন্ত্রীর ৭৫ তম জন্মদিন পালন করা হয়েছে।
তানোর গোল্লাপাড়া বাজারস্থ্য দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি খাদেমুন্ননবী বাবু চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। এসময় অনুসারী নেতা কর্মিদের নিয়ে কেক কাটার পাশাপাশি দোয়া মোনাজাত করা হয়।
অপরদিকে তানোর পৌর চত্বরে তানোর উপজেলা আ’ লীগের ব্যানারে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, তানোর উপজেলা আ’ লীগ সভাপতি গোলাম রাব্বানী।
বিশেষ অতিথি ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
উক্ত আলোচনা সভায় অনুসারী নেতা কর্মিদের নিয়ে দোয়া মোনাজাত করা হয়।


