IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> রাজশাহীতে পুলিশের অভিযানে দুই লাখ টাকাসহ ২৪ জুয়াড়ি আটক

রাজশাহীতে পুলিশের অভিযানে দুই লাখ টাকাসহ ২৪ জুয়াড়ি আটক

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বাস টার্মিনালে অভিযান চালিয়ে নগদ দুই লক্ষ টাকা ও তাসসহ ২৪ জন জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় রাজশাহী জেলা শিরোইল বাস টার্মিনালের জুয়ার বোর্ড থেকে তাদের আটক করা হয়।

বুধবার দুপুরে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার আরেফিন জুয়েল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, নগরীর আমবাগান বর্ণালী মোড় এলাকার আব্দুর রশিদ, শিরোইল স্টেশনপাড়ার সেলিম রেজা বিষু, হোসনীগঞ্জ এলাকার বেলাল হোসেন, রামচন্দ্রপুর বাসার রোড এলাকার মোতাহার হোসেন, একই এলাকার মনিরুল, বেলদারপাড়ার দিপক রায়, হাদিরমোড় বউবাজার এলাকার সোহেল রানা, সপুরা গোরস্থানপাড়ার রবিউল, সাগরপাড়া বল্লভগঞ্জ এলাকার আকবর আলী, রাজারহাতা এলাকার কাজী ছোটন, উপশহর এলাকার আবু হেনা মোস্তফা কামাল, শালবাগান পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমান, হাজরা পুকুর ডাবতলা এলাকার গিয়াস, একই এলাকার মুন্না, মেহেরচন্ডী পূর্বপাড়া এলাকার তসলিম, আসাম কলোনী বউবাজার এলাকার খোকন, ছোটবনগ্রাম পূর্বপাড়ার সামিউল ইসলাম জনি, জামালপুর এলাকার শ্রী রঞ্জন অধিকারী, মাসকাটা দিঘী পশ্চিমপাড়া এলাকার জাফর ইকবাল, ধরমপুর কাজলা কেডিক্লাব এলাকার মনিরুল ইসলাম, বড়বনগ্রাম বাগানপাড়া এলাকার পিংকু, বহরমপুর এলাকার মনির হোসেন, মুরারীপুর এলাকার উজ্জল হোসেন এবং জেলার পুঠিয়া উপজেলার ঝলমলিয়া শ্যামঘর এলাকার আব্দুল মালেক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকার একটি জুয়ার বোর্ডে অভিযান পরিচালনা করা করে। এসময় ১৮ সেট খোলা তাস, ১৫ সেট ইনটেক তাস, জুয়ার বোর্ডের টাকার জন্য ব্যবহৃত ২টি কাঠের বাক্স এবং জুয়া খেলার নগদ ২ লক্ষ ৬৩০ টাকাসহ ২৪ জন জুয়াড়িকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরীর শিরোইল বাস টার্মিনালের জুয়ার বোর্ডে বাস-ট্রাক-মিনিবাসসহ বিভিন্ন পরিবহন শ্রমিক ও শিরোইল কাঁচা বাজারের ব্যবসায়ীরা সারাদিন কাজকর্ম করে উপার্জিত অর্থ দ্বারা জুয়া খেলে টাকা-পয়সা নষ্ট করার ফলে তাদের পরিবারের সদস্যরা আর্থিক অভাব অনটনে না খাইয়া দিনাতিপাত করে আসছে। এ বিষয়ে এলাকার লোকজন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিকের কাছে মৌখিক অভিযোগ দেয়। পরে পুলিশ কমিশনারের নির্দেশে ডিবির ৪টি টিম একত্রে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31