IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> পরীক্ষা চলাকালে নির্ধারিত ভাড়া গ্রহণে রিক্সা ও অটোরিক্সার সংগঠনের নেতৃবৃন্দকে রাসিকের অনুরোধ

পরীক্ষা চলাকালে নির্ধারিত ভাড়া গ্রহণে রিক্সা ও অটোরিক্সার সংগঠনের নেতৃবৃন্দকে রাসিকের অনুরোধ

ধূমকেতু প্রতিবেদক : আগামী ৪ হতে ৬ অক্টোবর রাজশাহী বিশ্বাবিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণের মহানগরীতে যাতায়াতে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত ভাড়া গ্রহণ করার জন্য অটোরিক্সা ও চার্জার রিক্সা চালকদের সর্বাত্মক সহযোগিতা প্রদানে অটোরিক্সা ও চার্জার রিক্সা সংগঠনের নেতৃবৃন্দকে অনুরোধ জানানো হয়েছে।

রাজশাহী সিটি কর্পোরেশনের অটোরিক্সা ও চার্জার রিক্সা নিয়ন্ত্রণ কমিটির অনুষ্ঠিত সভায় এ অনুরোধ জানানো হয়। সোমবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

সভাপতির বক্তব্যে প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু বলেন, ১ অক্টোবর হতে রাজশাহীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং আগামী ৪ হতে ৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ নগরীতে ভর্তিচ্ছু সকল শিক্ষার্থী ও অভিভাবকগণের নগরীতে নির্বিঘেœ যাতায়াতে সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত ভাড়া গ্রহণ করা হয় সেজন্য অটোরিক্সা ও চার্জার রিক্সা চালকদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য অটোরিক্সা ও চার্জার রিক্সা সংগঠনের নেতৃবৃন্দকে অনুরোধ জানানো হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে এই প্রথম বিশ্ববিদ্যালয় হলসমূহ বন্ধ থাকা অবস্থায় এ বছর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ পরিস্থিতিতে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে ভর্তি পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মতবিনিময় করেছেন। এরই অংশ হিসেবে নগরীর সকল অটোরিক্সা ও চার্জার রিক্সা সংগঠনের নেতৃবৃন্দকে এ বিষয়ে সর্র্বাতœক সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, রাজশাহী মহানগরীতে ১লা নভেম্বর হতে অটোচালকরা নির্ধারিত রঙের পোশাক পরিধান করে অটোরিক্সা চালাবে এবং রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত রঙে তিন আসন বিশিষ্ট চার্জার রিক্সা চলাচল করবে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে রাজশাহী সিটি কর্পোরেশন।

সভায় উপস্থিত ছিলেন, রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ-সাঈদ, আরএমপির ট্রাফিক ইনস্পেক্টর আতাউল আল কোরাইশী, সহকারী প্রোগ্রামার হেলালুজ্জামান সরকার, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা (যানবাহন) কাজী আনোয়ারাদিল, পরিদর্শক সাইদুল ইসলাম, রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, রাজশাহী মহানগর জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ সভাপতি লিয়াকত আলী, জাতীয় রিক্সা ভ্যান রাজশাহী মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমিরুল হোসেন শান্ত, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক রিমন শেখ, সহ সভাপতি শহিদুল ইসলাম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31