ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ৩৬ জনকে আটক করেছে মহানগর পুলিশ। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ১১ জন, রাজপাড়া থানা ৪ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ৬ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ২ জন, শাহমখদুম থানা ২ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন ও ডিবি পুলিশ ৪ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ১৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৬ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১২.৫ গ্রাম হেরোইন, ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩৫ বোতল ফেন্সিডিল ও ০৪ লিটার চোলাইমদ উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


