IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> লিড নিউজ >> গত মাসে রাজশাহীতে বিএসটিআইয়ের ৫১ মামলা

গত মাসে রাজশাহীতে বিএসটিআইয়ের ৫১ মামলা

মামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫১টি মামলা করেছে। বিএসটিআইয়ের রাজশাহী কার্যালয় বিভাগের আট জেলায় এ অভিযান চালায়।

শুক্রবার রাজশাহী বিএসটিআইয়ের পরিচালক ইঞ্জিনিয়ার সেলিম রেজা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ওজন ও পরিমাপে কারচুপি এবং অবৈধ ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার করে ব্যবসা পরিচালনার দায়ে রাজশাহী, নাটোর, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটে সেপ্টেম্বর মাসে ১৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর আওতায় ১৯টি মামলা করা হয়। এসব মামলা থেকে তিন লাখ ছয় হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিভাগের ওইসব জেলায় সেপ্টেম্বরে ১২টি সার্ভিল্যান্স অভিযানও চালানো হয়েছে। এতে ছয়টি নিয়মিত মামলা দায়ের করা হয়। এরমধ্যে একটি নিয়মিত মামলায় সিরাজগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩০ হাজার টাকা জরিমানা আদায়ের মাধ্যমে মামলাটি নিস্পত্তি করেছেন।

এদিকে, বিএসটিআই’র মান সনদ না থাকায় ও অবৈধভাবে বিএসটিআই মান চিহ্ন ব্যবহারের ব্যাপারে গেল মাসে ১৫টি মামলা করা হয়েছে রাজশাহী বিভাগে। এসব মামলা থেকে বিএসটিআই আইন-২০১৮ এর অনুযায়ী দুই লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ আইনের আওতায় ১৩টি সার্ভিল্যান্স অভিযানও পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১১টি নিয়মিত মামলা করা হয়েছে।

এর মধ্যে নাটোর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫০ হাজার টাকা জরিমানা আদায়ের মাধ্যমে একটি মামলা নিষ্পত্তি করেছেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান রাজশাহী বিএসটিআইয়ের পরিচালক ইঞ্জিনিয়ার সেলিম রেজা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31