IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> ভবানীগঞ্জ জিরো পয়েন্ট ফের দখল

ভবানীগঞ্জ জিরো পয়েন্ট ফের দখল

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজারের জিরো পয়েন্টে বঙ্গবন্ধুর মুর‌্যাল নির্মাণের উদ্যোগে নিয়ে গত ২৭ জুলাই উচ্ছেদ করা হয় এর চারপাশের অবৈধ দোকানপাট। স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্দেশনায় এই পরিকল্পনা গ্রহন করা হয়েছিল। এ জন্য ভবানীগঞ্জ বাজারের জিরো পয়েন্টের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযানে নেমেছিলেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ নেতৃত্বে সে সময় সেনাবাহিনী, পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে জিরো পয়েন্ট থেকে পানবিড়ির দোকান, ফলের দোকান সহ চা স্টলের পাশাপাশি বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

এ দিকে সাংসদের পরিকল্পনা বাস্তবায়নে ইউএনও’র অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ জনগন। ভবানীগঞ্জ বাজারের জিরো পয়েন্টে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হলে জাতির জনক বন্ধুবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হবে। সেই সাথে ভবানীগঞ্জ বাজারের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পাবে বলে ধারণা সকলের। এছাড়া জিরো পয়েন্টে এসব অবৈধ স্থাপনার জন্য প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হতো এতে জনসাধারনের ব্যাপক ভোগান্তি পোহাতে হতো।

তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ জানান, স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্দেশনা ও পরিকল্পনা মোতাবেক ভবানীগঞ্জ বাজারের জিরো পয়েন্টে বঙ্গবন্ধুর একটি ম্যুরাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এ জন্য জিরো পয়েন্টের সকল অবৈধ স্থাপনার উচ্ছেদ করা হলো। দ্রæত এখানে বঙ্গবন্ধুর একটি ম্যুরাল নির্মানের কাজ শুর কথা ছিল। ইউএনও শরিফ আহম্মেদের বদলী জনিত কারণে সেটার কাজ আর শেষ হয়নি। তবে জিরো পয়েন্টে স্টাইলস সহ রাতে আলোর ব্যবস্থা করেছেন।

এদিকে, ইউএনও বদলী হওয়ায় উচ্ছেদ করা জিরো পয়েন্টে অসাধু ব্যবসায়ীরা আবারো দোকানপাট বসিয়েছেন। এতে সহযোগিতা করেছেন হাটের ইজারাদার। তারা প্রতিদিনই অবৈধ ওই সকল ব্যবসায়ীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায় করেন। ইজারাদারদের টাকা দেয়ার ফলে প্রশাসনের উচ্ছেদকৃত স্থানে দোকান বসানোর অনুমতি প্রদান করে চলেছেন।

ভবানীগঞ্জ হাটের ইজারাদার এনামুল সরকার বলেন, ইউএনও বদলী হওয়ায় ব্যবসায়ীরাই দোকান বসিয়েছেন। হাটে দোকান বসানোর কারনে আমরা খাজনা নিয়ে থাকি। তবে কেন তাদেরকে জিরো পয়েন্টের উচ্ছেদকৃত স্থানে দোকান বসানো সুযোগ করে দেয়া হচ্ছে সে ব্যাপারে কোন সদুত্তর দিতে পারেননি।

এ ব্যাপারে বাগমারা উপজেলায় সদ্য যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান বলেন, আমি সম্প্রতি ইউএনও হিসেবে যোগদান করেছি। উচ্ছেদকৃত জায়গায় কোন অবৈধ দোকানপাট বসানোর সুযোগ নেই। কেউ যদি দোকান বসানো চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31