ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে রাবি ছাত্রলীগের উদ্যোগে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কেন্দ্রীয় নির্দেশানুযায়ী রাবি ছাত্রলীগ শাখার পক্ষ থেকে শুক্রবার থেকে শুরু হওয়া কর্মসূচী চলমান থাকবে ঢাবি ও রাবির ভর্তি পরীক্ষার দিনগুলোতে।
ক্যাম্পাস ঘুরে দেখা যায়, ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে তথ্য প্রদানের মাধ্যমে সহযোগিতা, সুপেয় পানির ব্যবস্থা, কলম বিতরণ, ভ্রাম্যমাণ মেডিকেল টিম,মাস্ক বিতরণ ও হ্যান্ড স্যানিটাইজ করার সুব্যবস্থা করেন ।

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্নস্থানে সুনির্দিষ্ট ইউনিটের মাধ্যমে দায়িত্ব পালন করেন। এ কর্মসূচিতে রাবির বিভিন্ন ভবন সমূহে ভর্তি পরিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সকল নেতাকর্মীরা নিজ নিজ ভবনের সামনে সুনির্দিষ্ট ভাবে দায়িত্ব পালন করেন।


