ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৭ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, মোহনপুর থানা ১ জন, বাগমারা থানা ১ জন, দূর্গাপুর থানা ১ জন, চারঘাট মডেল থানা ১ জন ও ডিবি পুলিশ ৩ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃতদের মধ্যে ৪ জন মাদক মামলায় ও ৩ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মোহনপুর থানা পুলিশ বাবু ওরফে টিপু সুলতান (৫৪) ও মাকিম (১৯) দেরকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে। ডিবি পুলিশ জেলার চারঘাট থানা এলাকা হতে মোফাজ্জল (২৬) ও রেন্টু (২৮) দেরকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৭ গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


