IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> আদালতের রায়ের পরও কর্মঘণ্টা নির্ধারণ হয়নি

আদালতের রায়ের পরও কর্মঘণ্টা নির্ধারণ হয়নি

ধূমকেতু প্রতিবেদক : উচ্চ আদালতের রায় অনুযায়ী রাজশাহী জেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আউটসোসিং এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত দপ্তরী কাম প্রহরীদের কর্মঘণ্টা নির্ধারণ ও ছুটি প্রাপ্তি বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসক, প্রাথমিকের বিভাগীয় উপ-পরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত আবেদন জানিয়েছে দপ্তরী কাম প্রহরীরা।

রোববার বেলা সোয়া ১১ টার দিকে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সাথে তার দপ্তরে সাক্ষাত করে প্রাথমিক বিদ্যালয় কর্মচারী সহায়ক সোসাইটির উদ্যোগে এ দাবি সম্বলিত আবেদন দেয়া হয়। পরে যথাক্রমে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম ও বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়ে গিয়ে এ আবেদনপত্র জমা দেন তারা।

আবেদন সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়োগপ্রাপ্ত দপ্তরী কাম প্রহরী অর্থ মন্ত্রণালয়ের আউটসোসিং নীতিমালা ২০০৮ ও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১২ সালের আউটসোসিং নীতিমালায় নিয়োগপ্রাপ্ত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। ২০১২ সালে আউটসোসিং নীতিমালা অনুচ্ছেদ ১১/১ মোতাবেক নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের সরকারী ছুটি প্রাপ্যতার কথা থাকলেও তারা কোনো ছুটি পান না। রিট পিটিশন নং-১৭০৮৩/২০১৭ দপ্তরী কাম প্রহরীদের দায়িত্ব বিদ্যালয় সময় থাকলেও মাঠ পর্যায়ে দিনে এবং রাতে ডিউটি করিয়ে নিচ্ছে। যার জবাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দপ্তরী কাম প্রহরীদের ডিউটি ২৪ ঘন্টা না, স্কুল টাইম বলে উল্লেখ করে। কিন্ত মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন হচ্ছে না। বিষয়টি নিয়ে একাধিকবার কর্তৃপক্ষের সাথে কথা বলেও কোনো লাভ হয়নি। তাই তারা তাদের দাবিগুলো পূরণে সংশ্লিষ্ট দপ্তর ও রাজশাহী জেলা প্রশাসকের কাছে আবেদন করেন।

দপ্তরী কাম প্রহরীরা জানান, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বার বার কর্মঘণ্টা নির্ধারণে বিদ্যালয় প্রধানগণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হলেও তারা এটি নির্ধারণ করেনি। এ কারণে তাদের বিদ্যালয় সময় ছাড়াও রাতেও ডিউটি করতে হয়। বছরের কোনো দিনেই ছুটি মেলেনা। কর্মঘণ্টা নির্ধারণ না থাকার কারণে নানা সমস্যার মধ্যে পড়তে হয় তাদের। তাই উচ্চ আদালতের রায় অনুযায়ী কর্মঘণ্টা নির্ধারণ ও ছুটি বাস্তবায়নের দাবি পূরণে জেলা প্রাশসক, প্রাথমিক শিক্ষা অফিসার ও উপ-পরিচালকের কাছে লিখিতভাবে আবেদন করেছেন।

প্রাথমিক বিদ্যালয় কর্মচারী সহায়ক সোসাইটির কেন্দ্রীয় সভাপতি গোলাম হোসেন বলেন, আমরা কর্মঘণ্টা নির্ধারণ ও ছুটি প্রাপ্তির জন্য আদালতে মামলা করেছিলাম। উচ্চ আদালত রায়ও দিয়েছে। কিন্ত মাঠ পর্যায়ে এখনো সেটি বাস্তবায়ন হয়নি। এটি বাস্তবায়নের জন্য আমরা লিখিত আবেদন করেছি জেলা প্রশাসক স্যার ও সংশ্লিষ্ট দপ্তরে। আশা করি একটি সুষ্ঠ সমাধান পাবো।

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম বলেন, নীতিমালা অনুযায়ী তাদের নিয়োগ হয়েছিল। এখানো শিক্ষা অধিদপ্তর থেকে নির্দেশনা আসেনি। নির্দেশনা পেলে সেটি বাস্তবায়ন করা হবে। দপ্তরীরা একটি আবেদন দিয়েছেন। আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরীরা একটি আবেদন জমা দিয়েছেন। আমরা সেটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবো।

এসময় উপস্থিত ছিলেন, প্রাথমিক বিদ্যালয় কর্মচারী সহায়ক সোসাইটির কেন্দ্রীয় সভাপতি গোলাম হোসেন, তানোর উপজেলার সভাপতি মিলন মৃধা, বাগমারা উপজেলার সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম, বাঘা উপজেলার সভাপতি সাকিরুল ইসলাম, পুঠিয়া উপজেলার সাধারণ সম্পাদক রেজাউল করিম, বাঘা উপজেলার কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম, তানোরের মাহাবুর রহমান, মনিরুল ইসলাম ও রিপন মোল্লা প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31