IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> রাবি ভর্তি পরীক্ষা উপলক্ষে নগর পুলিশের প্রস্তুতি

রাবি ভর্তি পরীক্ষা উপলক্ষে নগর পুলিশের প্রস্তুতি

ধূমকেতু প্রতিবেদক : আগামী ৪-৬ অক্টোবর ২০২১ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান/স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে রাজশাহী মেট্রেপলিটন পুলিশ।

প্রস্তুতির অংশ হিসেবে রোববার (৩ অক্টোবর) সকাল ১০ টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে এক ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষা ডিউটিতে নিয়োজিত অফিসার ফোর্সদের নির্দেশনা প্রদান করেন।

পুলিশ কমিশনার বলেন, প্রত্যেক অফিসার ফোর্স ভদ্রতা ও শালীনতা বজায় রেখে আগত ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের ব্যাগ ও দেহ তল্লাশী করবেন। সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে অত্যন্ত ধৈর্য্য ও সহিষ্ণুতা এবং দৃঢ়তার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য সকল পুলিশ সদস্যদের প্রতি তিনি আহ্বান জানান।

পুলিশ কমিশনার ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, কোন ধরনের প্রলোভনে কান দেবেন না। আরএমপি’র বিশেষ টিমসহ গোয়েন্দা সদস্যরা গোপনে সব জায়গায় বিচরণ করছে। আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট সহ বিশেষ টিম গুজব রটানোকারী ও ভুয়া প্রশ্নপত্রের সন্ধানে কাজ করছে। ভুয়া প্রশ্নপত্র দিয়ে প্রতারক চক্র আপনাকে বিপদে ফেলতে পারে, এমন সংবাদ বা প্রশ্নপত্র ফাঁসের কথা গোচরীভূত হলে গোপনে পুলিশকে জানানোর অনুরোধ করেন তিনি।

এবারের ভর্তি পরীক্ষায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিনামূল্যে বিশুদ্ধ পানি ও মাস্ক বিতরণের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার জন্য পুলিশ কন্ট্রোল রুম ও রাবি কর্তৃপক্ষ ভবন নির্দেশনা ব্যানার, সিট প্লান ইত্যাদি চোখে পড়ার মত জায়গায় প্রদর্শিত করবে। শিক্ষার্থীরা সেখান থেকে সহায়তা নিতে পারবে।

পরীক্ষার দিনসমূহে ট্রাফিক ব্যবস্থায় বাড়তি জনবল থাকবে। ট্রাফিক পুলিশের নির্দেশনায় রাবির ভেতরে জনস্বার্থে যানবহন চলাচলে নিয়ন্ত্রণ আনা হয়েছে। ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে। পর্যাপ্ত পুলিশ (সাদা পোশাকসহ) থাকবে, পুলিশের পাশে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ স্টুডেন্টস’ কমিউনিটি পুলিশিং সদস্য কাজ করবে।

পরীক্ষার হলে ইলেক্ট্রনিক ও ডিজিটাল ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। প্রত্যেক হলে অথবা ভবনে সন্দেহজনক শিক্ষার্থীদের কঠোর পুলিশ চেকিংয়ের ভেতর দিয়ে যেতে হবে।

পরীক্ষা চলাকালে ৩-৭ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এবং আশপাশ এলাকার সকল কম্পিউটার ও ফটোকপি দোকানসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী ছাত্রদের মসজিদ কেন্দ্রীক অবস্থানকে নিরুৎসাহিত করা হয়েছে।

এবার কোভিড-১৯ বিস্তাররোধে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তবে ছাত্রীরা আবাসিক হলের উন্মুক্ত স্থানসমূহ (বিনোদন রুম, ডাইনিং, ইবাদত কক্ষ, বারান্দা ইত্যাদি) ব্যবহার করতে পারবে।

আরএমপি’র পক্ষ থেকে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। যেকোনো প্রয়োজনে পুলিশের সহায়তা নিতে এবং পুলিশকে তথ্য দিতে পুলিশ কন্ট্রোল রুম: ০১৩২০-০৬৩৯৯৮, ওসি (মতিহার): ০১৩২০-০৬১৬২৩, এসি (মতিহার): ০১৩২০-০৬১৫৯৭, এডিসি (মতিহার): ০১৩২০-০৬১৫৮১ এবং ডিসি (মতিহার): ০১৩২০-০৬১৫৮০ নম্বরগুলো দেওয়া হয়েছে।

এবার ‘রাবি ভর্তি পরীক্ষায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এজন্য কোনো ভর্তিচ্ছুক শিক্ষার্থী যেন গুজবে কান না দেয় এবং প্রতারিত না হয় সেজন্য সতর্ক করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের আশপাশের স্থানীয় মেস ও হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে এরই মধ্যে মতবিনিময় করা হয়েছে। তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্রিফিং প্যারেডে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেনসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31