IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মেয়র লিটনের মতবিনিময়

দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মেয়র লিটনের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা-২০২১ উদযাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও রাজশাহী মহানগরীর পূজা উদযাপন কমিটি, মন্দির ও ক্লাব-এর সভাপতি ও সাধারণ সম্পাদকগণের সাথে মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী শান্তির নগরী। এখানে তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটে না। তারপরও শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সকল প্রস্তুতি গ্রহণ করা হবে। রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপকে ১০ হাজার করে টাকা প্রদান করা হবে।

মেয়র বলেন, কাউকে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াতে দেওয়া হবে না। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত কঠোর ও সজাগ আছেন।

তিনি আরও বলেন, বিগত বছরের মতো এবারো রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, ফায়ার সার্ভিসহ সংশ্লিষ্ট সকল দপ্তর ও প্রতিষ্ঠান নিজ নিজ জায়গা থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করবে। আশা করি সুষ্ঠু ও সুন্দরভাবে আনন্দ ও উৎসবে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সভায় পুজা বিসর্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের তদারকি কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাসিকের ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ।

বক্তব্য দেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার, হিন্দু ধর্মীয় কল্যান স্ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন, আরএমপি‘র ডিসি (বোয়ালিয়া) সাজিদ হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগরের সভাপতি অলোক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক এ্যাভোকেট সরৎ চন্দ্র সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, জেলার সাধারণ সম্পাদক অসিত কুমার ঘোষ প্রমুখ।

সভায় রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা, রাসিকের সচিব মশিউর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ এমরানুল হক মঞ্চে উপবিষ্ট ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31