IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা

রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে মেয়র বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। রাসিকের আয় বৃদ্ধির মাধ্যমে নাগরিক সেবা বৃদ্ধি করতে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সিটি কর্পোরেশনের আয় বৃদ্ধির লক্ষ্যে আয়ের নতুন নতুন খাত সৃষ্টি করতে হবে। দ্রুততম সময়ে নির্মিত মার্কেটসমূহ হস্তান্তরের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন তিনি। রাজশাহীকে পর্যটন নগরী রূপে গড়ে তুলতে পদ্মা নদী তীরবর্তি এলাকার উন্নয়ন, লালন শাহ পার্কের উন্নয়ন, বিনোদনের অন্যতম কেন্দ্র শহীদ কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

সভায় হোল্ডিং কর, দোকান ভাড়া এবং ট্রেড লাইসেন্সের হাল ও বকেয়ার উপর সারচার্জ মওকুফের বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও সভায় শহীদ জিয়া শিশু পার্ক ইজারা বিষয়ে আলোচনা করা হয়। নতুন চার্জার রিক্সা রেজিষ্ট্রেশনসহ চার্জার রিক্সার নবায়ন ফি পূনঃ নির্ধারণ বিষয়ে আলোচনা করা হয়। নিউমার্কেট পার্কিং স্ট্যান্ড ইজারা, কাশিয়াডাঙ্গা বাজারসহ বিভিন্ন বাজারের অস্থায়ী দোকানের ভাড়া পূণঃ নির্ধারণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ০৭.০৭.২০২১খ্রিঃ তারিখ অনুষ্ঠিত সভার সিদ্ধান্তসমুহ পাঠ ও দৃঢ়করণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, সচিব মশিউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার।

এসময় উপস্থিত ছিলেন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নুর-ই-সাঈদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট এমরানুল হক, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, (ভারপ্রাপ্ত) নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন পরাগ, ভ্যাটেরিনারী সার্জন ডা. ফরাদ উদ্দিন, প্রধান কর নির্ধারক মুঞ্জুরুল আলম, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) ইমতিয়াজ আহম্মেদ শিমুল, সম্পত্তি কর্মকর্তা আবু নুর মতিউর রহমান ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31