ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্রলীগের নতুন ভারপ্রাপ্ত সভাপতি হওয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে পুস্পস্তবক অর্পণ করেন ইসফাক ইয়াসশির ইপু।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

আরও উপস্থিত ছিলেন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্রলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহাফুজুর রহমান (তপু), সাবেক আহ্বায়ক প্রকৌশলী হারুন অর রশীদ, সাবেক সভাপতি প্রকৌশলী রাইসুল ইসলাম রোজ, সদ্য সাবেক সভাপতি প্রকৌশলী নাঈম রহমান নিবিড়।
এছাড়াও রুয়েট ছাত্রলীগের সাবেক নেতা প্রকৌশলী নাসির উদ্দিন শাহ্, প্রকৌশলী সামিউল ইসলাম রবিন, প্রকৌশলী মাহাবুর রহমান, প্রকৌশলী তাপস কুমার সরকার, প্রকৌশলী শাহানুর আলম, জামিল আক্তার, প্রকৌশলী সুব্রত কুমার জনি, সারওয়ার হোসেন ও রাজশাহী মহানগর যুবলীগের উপ-প্রচার সম্পাদক মাহমুদুর রহমান দীপন উপস্থিত ছিলেন।
পরে ক্যাম্পাসে অবস্থিত শহীদ বুদ্ধিজীবীদের ও নগরীর কাদিরগঞ্জস্থ বঙ্গবন্ধুর সহচর জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সবশেষে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।


