IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> ব্র্যাক ইউডিপি ও রাসিকের যৌথ উদ্যোগে বিশ্ব বসতি দিবস পালন

ব্র্যাক ইউডিপি ও রাসিকের যৌথ উদ্যোগে বিশ্ব বসতি দিবস পালন

ধূমকেতু প্রতিবেদক : ‘পরিবেশ বান্ধব নগর গড়ি, কার্বন নিঃসরণ সীমিত করি’ এ প্রতিপাদ্য নিয়ে রাজশাহীতে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউডিপি) ও রাজশাহী সিটি কর্পোরেশনের যৌথ আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে বড়কুঠি সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

প্রধান অতিথির বক্তব্যে প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু বলেন, মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের গতিশীল নেতৃত্বে এ নগরীর উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। দৃশ্যমান হচ্ছে সকল উন্নয়ন কার্যক্রম। দ্রুত নগরায়ণের ফলে এ নগরীতে ভীড় জমাচ্ছে অসংখ্য মানুষ। গড়ে উঠভে অসংখ্য বহুতল ভবন। তবে এখনও নগরীর বেশ কিছু এলাকায় ভাসমান ছিন্নমূল মানুষ বসবাস করে। সমাজে পিছিয়ে পড়া সেই সমস্ত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে রাজশাহী সিটি কর্পোরেশন।

সভায় জানানো হয়, ব্র্যাক মহানগরীর ১৬টি ওয়ার্ডে ২৪ হাজার পরিবারের ৯১ হাজার জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে। ইতোমধ্যে ৪০টি গৃহ নির্মাণ, বিভিন্ন ওয়ার্ডে রাস্তা নির্মাণ, ড্রেন, ফুটপাত নির্মাণ, গভীর নলকুপ স্থাপন, বিভিন্ন ওয়ার্ড কার্যালয়ে আবর্জনা অপসারণে হুইল ব্যারো প্রদান করেছে। এছাড়াও ৭২১ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে আর্থিক সহায়তা প্রদান করেছে। এছাড়াও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রায় ৪ শতাধিক বেকার যুবক যুবতীকে পেশাভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণ, বিউটিশিয়ান, সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এছাড়াও করোনাকালীন সময়ে ১০ হাজার ৫৫৩ জনকে প্রত্যেককে নগদ ১৫০০ টাকা প্রদান করা হয়েছে।

ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী ফারজানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাসিকের ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান।

সভায় আরও বক্তব্য দেন, রাসিকের নগর পরিকল্পক বনি আহসান। এর আগে বিশ্ব বসতি দিবস উদযাপন উপলক্ষে বের করা র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে ব্র্যাকের জেলা সমন্বয়ক মহসিন আলী, মনিটরিং অফিসার দীপক চক্রবর্তী, ফিল্ড কো-অর্ডিনেটর কল্পনা খাতুন, রাজশাহী বিউটিশয়ান ক্লাবের ডাইরেক্টর স্বরূপা চৌধুরী পপি, সেলস ডেভেলপম্টে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালক জাহিদুল ইসলামসহ ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের বিভিন্ন ওয়ার্ডের উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31