IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> বাগমারায় সিআইডি পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩

বাগমারায় সিআইডি পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : হাতে ওয়াকিটকি। পরনে জিন্স প্যান্ট আর গায়ে শার্ট। সাথে একটি প্রাইভেট কার। ব্যক্তিগত প্রতিষ্ঠানে চারকরীর প্রলোভন দিয়ে দীর্ঘদিন থেকে সিআইডি পরিচয়ে প্রতারণা চালিয়ে আসছিলেন তারা। সিআইডির লোগো ব্যবহার করে খুলেছেন ফেসবুক প্রোফাইল। সেই ফেসবুক প্রোফাইলে চালাতেন ভূয়া ব্যবসায়ীক কার্যক্রম।

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার বেশ কয়েকজন যুবকদের দেশ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কোম্পানী লিঃ এ চাকরী দেয়া হবে বলে কৌশলে প্রতারণা করে বেশ কয়েক জনের নিকট থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন চক্রটি। বুধবার ওই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে বাগমারা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, ভূয়া সিআইডির অফিসার ওই প্রতিষ্ঠানের এমডি মৌসুমী খাতুন (২৫), তার সহযোগী আশরাফুল ইসলাম (৪০) এবং রাজু আহম্মেদ (৪২)। রাজশাহীতে অফিস খুলে তারা যুবকদের চাকরীর প্রলোভন দিয়ে নগদ অর্থ হাতিয়ে নিয়ে আসছিলেন।

গ্রেপ্তারকৃত মৌসুমী খাতুন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর গ্রামের তাজাম্মুল হকের মেয়ে, তার দুই সহযোগীর মধ্যে আশরাফুল ইসলাম রাজশাহীর দরগাপাড়ার আব্দুস সাত্তারের ছেলে এবং রাজু আহম্মেদ দামকুড়া উপজেলার নতুন কশবা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

সম্প্রতি তারা দেশ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কোম্পানী লিঃএ বেকার যুবকদের চাকরী দেয়ার নামে অর্থ নিয়ে আত্মসাৎ করে চলেছেন। এরই অংশ হিসেবে উক্ত প্রতিষ্ঠানের শাখা অফিস হিসেবে তাহেরপুরে একটি অফিস খোলার কথা রয়েছে। সে মোতাবেক বুধবার দুপুরে তাহেরপুর বাজারে প্রাইভেট কার যোগে আসেন তারা। ১০ জনকে ওই অফিসে চাকরী দেয়ার কথা বলে ৫ জনের নিকট থেকে নগদ ১০ হাজার করে টাকা নেন। বাকি ৫ জনের নিকট থেকে টাকা নিতে এসেছিলেন তারা। এ সময় তাদের আচার আচরনে অসংগতি লক্ষ্য করায় পুলিশে খবর দেয় প্রতারণার শিকার যুবকরা। পরে পুলিশ গিয়ে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে থানায় নেন।

প্রতারণার শিকার যুবকদের মধ্যে মুরাদ হোসেন নামের একজন বাদী হয়ে রাতে তাদের বিরুদ্ধে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বাদী মুরাদ হোসেন বলেন, আমরা কেউ তাদের প্রতারণার ব্যাপারে কিছুই জানতামনা। কোন অফিস ছাড়াই তাদের কোম্পানীর কাজ চালাতে হবে এবং লোকজনের নিকট থেকে টাকা নিয়ে তাদেরকে দিতে হবে। তাদের কথায় নানা অসঙ্গতি থাকায় পুলিশে খবর দিই। পরে পুলিশ এতে তাদেরকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, গ্রেপ্তারকৃতরা চারকী দেয়ার প্রলোভন দেখিয়ে যুবকদের কাছ থেকে দীর্ঘদিন থেকে অর্থ হাতিয়ে নিয়ে আসছে। সেই সাথে পুলিশ পরিচয়ে অবৈধভাবে ওয়াকিটকির ব্যবহার করে লোকজনদের সাথে প্রতারণা করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বৃহস্পতিবার আদালয়ের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31