IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> জন্ম ও মৃত্যু নিবন্ধণে দেশসেরা মেয়র লিটনকে সম্মাননা প্রদান

জন্ম ও মৃত্যু নিবন্ধণে দেশসেরা মেয়র লিটনকে সম্মাননা প্রদান

ধূমকেতু প্রতিবেদক : জন্ম ও মৃত্যু নিবন্ধণে দেশের ১২টি সিটি কর্পোরেশনের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। এ উপলক্ষ্যে প্রাপ্ত সম্মাননা স্মারক ও সনদপত্র বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের হাতে তুলে দেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ। গৌরবের অর্জনের জন্য সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ ও স্বাস্থ্য বিভাগ সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন রাসিক মেয়র।

এ ব্যাপারে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগ ইপিআই কার্যক্রমে পর পর ১০ বার প্রথম হয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করেছে। অনুরূপভাবে জন্ম-মৃত্যু নিবন্ধণ কার্যক্রমে এ বছর রাজশাহী সিটি কর্পোরেশন দেশের ১২টি সিটি কর্পোরেশনের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। এ জন্য এ কার্যক্রমে সম্পৃক্ত প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলর, ওয়ার্ড সচিব, ডাটা এন্ট্রি অপারেটর, স্বাস্থ্য সহকারী, এবং স্বাস্থ্য বিভাগকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।

মেয়র আরও বলেন, জন্ম নিবন্ধন শিশুর অধিকার। সুন্দর জীবন বিকাশের স্বার্থেই শিশুর প্রতি ব্যক্তি, পরিবার ও রাষ্ট্র প্রত্যেকেই যতœশীল। শিশুর পরিচয় ও অধিকার রক্ষায় তার বয়স নির্ধারণ জরুরী। শিশুর পরিচয়, বয়স, কখন কোথায় সে জন্মগ্রহণ করেছে, কে তার পিতা-মাতা ইত্যাদি প্রশ্ন আইনগতভাবে জিজ্ঞাসা ও সমাধানের জন্য প্রয়োজন জন্ম নিবন্ধন সনদ। জন্ম নিবন্ধনের গুরুত্ব বুঝেই বাংলাদেশ সরকার ২০০৬ সালে অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধণ কার্যক্রম চালু করে যা চলমান। শিশুর জন্ম নিবন্ধনের সাথে সাথেই ঐ শিশুকে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করার আইনগত অধিকার বর্জন করবে।

এসময় উপস্থিত ছিলেন, রাসিকের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সচিব মশিউর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক।

উল্লেখ্য, বুধবার (৬ অক্টোবর) জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধণ দিবস-২০২১ উপলক্ষে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের নিকট হতে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষে সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করেন রাসিকের সচিব মশিউর রহমান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31