IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> ‘দূর্গোৎসব এখন সার্বজনীন উৎসবে পরিনত হয়েছে’

‘দূর্গোৎসব এখন সার্বজনীন উৎসবে পরিনত হয়েছে’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। উপজেলার প্রতিটি হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে বইছে শারদীয় দূর্গাপূজার আনন্দ। বর্তমান সময়ে প্রতিটি উৎসব সকলের সে যে ধর্মেরই লোক হক না কেন। প্রতিটি উৎসবে সবাই একই আনন্দ উপভোগ করে থাকে। দূর্গোৎসব এখন সার্বজনীন উৎসবে পরিতন হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে সকল ধর্মের উৎসবে একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে থাকে।

শুক্রবার সকালে সালেহা-ইমারত কোল্ড স্টোরেজে প্রাঙ্গণে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজার উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন।

প্রধান অতিথি আরও বলেছেন, এই উপহার শুধু উপহারই নয়। এই উপহার হচ্ছে সবার সাথে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়া। গরীব-দুখী যেন দূর্গোৎসবের আনন্দ থেকে বাদ না পড়ে সে জন্য প্রতি পূজোই ব্যক্তিগত পক্ষ থেকে উপহার দিয়ে থাকি। পরে প্রধান অতিথি উপজেলার হিন্দু সম্প্রদায়ের নারীদের মাঝে পূজার উপহার বিতরণের উদ্বোধন করেন।

বিশেষ অতিথি ছিলেন, এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তহুরা হক।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, চেয়ারম্যান আনোয়ার হোসেন।

আরও উপস্থিত ছিলেন, আসলাম আলী আসকান, উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বেগম, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব মহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার প্রমুখ।

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে উপজেলার প্রায় পাঁচ হাজার হিন্দু সম্প্রদায়ের মাঝে পূজার উপহার হিসেবে একটি করে শাড়ী প্রদান করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31