ধূমকেতু প্রতিবেদক : শনিবার (৯ অক্টোবর) সারা দেশে জীবন বাচাঁতে তামাক ছাড়ি-তামাক কোম্পানির আগ্রাসন প্রতিহত করি স্লোগনে জাতীয় তামাকমুক্ত দিবস উদ্যাপিত হচ্ছে।
এই উপলক্ষ্যে এইড ফাউন্ডেশন এর সহযোগিতায় উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার-লফস জাতীয় তামাকমুক্ত দিবস উলক্ষ্যে সংস্থার শিশু সদস্যদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। চিত্রাংকন প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের ২০জন শিশু সদস্য অংশ গ্রহণ করে।
চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্টনার সংস্থার নির্বাহী পরিচালক জনাব আব্দুস সোবহান মিঞা।
তিনি বলেন, জীবন বাচাঁতে তামাক ছাড়ি, তামাক কোম্পানির আগ্রাসন প্রতিহত করি স্লোগানে আজ জাতীয় তামাকমুক্ত দিবস পালিত হচ্ছে। একটি শিশু তার পরিবারকে বলবে বিড়ি-সিগারেট বর্জন করতে হবে, আমার বাড়িতে বিড়ি-সিগারেট খাওয়া চলবে না এরকম ভাবে দাবী করতে হবে। তাহলে একটি পরিবার তামাক মুক্ত হবে। একটি পরিবার তামাক মুক্ত হলে পাশের পরিবারও উৎসাহিত হবে। তিনি সকল শিশুকে সুন্দরভাবে অংকন করার জন্য ধন্যবাদ জানান তিনি।
চিত্রাংকন প্রতিযোগিতায় ক গ্রুপে সাবিত্রি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী সানজানা দাস ১ম, সাবিত্রি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী চৈতালি পারভীন মিম ২য় ও সাবিত্রি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী তৃষা খাতুন ও বিবি হিন্দু একাডেমীর ৮ম শ্রেণীর ছাত্রী লোপা রায় ৩য় এবং খ গ্রুপে রাজশাহী কেন্দ্র গবেষণা মডেল স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র নাঈম ইসলাম ১ম, সাবিত্রি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী মিথিলা আক্তার ২য় ও শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী সামান্তা ইসলাম শেয়া ৩য় স্থান অর্জন করে।
প্রতিযোগীতা শেষে অতিথিবৃন্দ সকল শিশু সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লফস এর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এ্যাসিসটেণ্ট সুলতানা রিজিয়াসহ প্রতিযোগিরা।


