IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> রাজশাহীতে জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহীতে জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : উৎসব মুখর পরিবেশে নানা কর্মসূচিতে রাজশাহী মহানগরীতে জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুরুতে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন। এরপর বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিটি সাহেব বাজার জিরোপয়েন্ট হয়ে মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে কাদিরগঞ্জে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর দোয়া ও মোনাজাত করা হয়। পরে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

সভাপতিত্ব করেন, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের সহ সভাপতি ওয়ালি খান।

সঞ্চালনা করেন, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক আব্দুস সোহেল।

কর্মসূচিতে মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, সদস্য মোখলেছুর রহমান কচি, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি মোতাহার হোসেন, এসএম আব্দুল হান্নান, আব্দুস সালাম, বাবর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ আলী মুনমুন, আয়নুল হক, মোজাহার হোসেন, সহ সম্পাদক রফিকুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক তৌফিক ইলাহী, কাবাতুল্লাহ, হুমায়ুন কবির স্বপন, সাইদুল ইসলাম রাজু, সহ সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, লিয়াকত আলী, সেলিম রেজা, জামিউল করিম সুজন, রোকনুজ্জামান রনি, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মেজবাউল হক, সহ-প্রচার সম্পাদক আক্তার, আইন সম্পাদক ও দরকাষাকষি সম্পাদক আবু নাঈম ফজলে রাব্বী।

আরও উপস্থিত ছিলেন, সহ প্রচার সম্পাদক আকতার হোসেন, সহ দপ্তর সম্পাদক দেবব্রত সিনহা, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মেজবাউল হক, শ্রমিক কল্যান সম্পাদক শাহেন শাহ, অর্থ সম্পাদক আফজাল হোসেন, সহ অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য শরিফুল ইসলাম সাগর, বিএমডিএ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জীবন, বিএডিসি কর্মচারী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, রিক্সা ভ্যান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শান্ত, রুপালী ব্যাংক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রুবেল, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী এমপ্লয়িজ লীগের সভাপতি আবু সেলিম, সাধারণ সম্পাদক হানিফ, ওয়াসা শ্রমিক লীগের সভাপতি আশরাফ আলী।

এছাড়াও রেলওয়ে শ্রমিক লীগ ওপেন লাইন শাখার সভাপতি জহুরুল হক, আরডিএ শ্রমিক লীগের সভাপতি মিলন ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, মহানগর হোটেল ও কর্মচারী শ্রমিক লীগের সভাপতি আমিন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনি, বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন (জিপিও) এর সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক সাদাতুর রহমান বকুল, পানি উন্নয়ন শ্রমিক কর্মচারী লীগের সাধারণ সম্পাদক আকতারসহ বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31