IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> মেয়র মুক্তার কারাগারে, পূজোয় অনুদান দিলেন স্ত্রী মেরুন

মেয়র মুক্তার কারাগারে, পূজোয় অনুদান দিলেন স্ত্রী মেরুন

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর মেয়র মুক্তার আলী মাদক এবং অস্ত্র মামলায় করাগারে রয়েছেন। তবে এলাকার জনগণের প্রতি থেমে নেই তার ভালোবাসা ও দায়িত্ববোধ। শারদীয় দূর্গা উৎসবকে কেন্দ্র করে পৌর এলাকার প্রতিটা পূজামন্ডপে তাঁর সহধর্মিণীর মাধ্যমে পৌছে দিয়েছেন আর্থিক অনুদান । এতে করে আবারও আলোচনায় উঠে এসছেন সফল মেয়র মুক্তার আলীর নাম। বিষয়টি অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করেছেন।

সেখানে উল্লেখ করা হয়েছে, আড়ানী পৌরসভার সম্মানিত সফল মেয়র মুক্তার আলীকে রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে ফাঁসানো হয়েছে। তবে পৌর বাসির প্রতি তাঁর ভালোবাসা কখনোই থেমে থাকবে না। তিনি কারাগারে থেকেও পৌর বাসীর খোঁজ-খবর নিচ্ছেন।

জনগণের ভোটে পর-পর দুইবার নির্বাচিত মেয়র মুক্তার আলীর অনুপস্থিতিতে তাঁর পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা সার্বিক পর্যবেক্ষন ও খোঁজ-খবর নেয়া সহ তাদের মাঝে আর্থিক অনুদান পৌঁছে দিয়েছেন মেয়ররের সহধর্মিণী জেসমিন আক্তার মেরুন।

এসময় উপস্থিত ছিলেন, আড়ানী পৌর সভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান রানা, তাঁর একমাত্র ছেলের শশুর আলহাজ শামিম আহাম্মেদ ও ছেলে রাজু আহাম্মেদসহ তার স্ত্রী ও বোন।

এ বিষয়ে মেয়র মুক্তার আলীর স্ত্রীর সাথে কথা বললে তিনি বলেন, আমার স্বামীকে গত ৯ জুলাই আটক করেছে পুলিশ। সে কারাকারে থাকলেও আড়ানী পৌরবাসীর প্রতি তার ভালোবাসার সামান্য কমতি হয়নি। সে সব সময় একটি কথায় বলে আসছে, আমি যতদিন বেঁচে থাকবো ততোদিন আমরার হৃদয়ের ভালোবাসায় সিক্ত থাকবে আড়ানী পৌরবাসী।

এদিকে আড়ানী পৌর এলাকার ১৫ টি পূজা মন্ডপে দুই হাজার করে টাকা অনুদান পেয়ে মেয়র মুক্তার আলীকে আর্শীরবাদ জানানো সহ তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পূজা উৎযাপন কমিটির সদস্যরা।

নাম প্রকাশ না করার সর্তে কয়েকজন ব্যাক্তি জানান, আমরা হিন্দু সম্প্রদায়ের অধিকাংশ মানুষ এবারও মুক্তারকে ভোট দিয়ে বিজয়ী করেছি। কারণ তিনি মানবতার সেবক। তিনি আমাদের মাঝে তাঁর স্ত্রী ও পরিবারের মাধ্যমে টাকা না পাঠিয়ে যদি জামিন পেয়ে নিজে পূজোয় উপস্থিত হতে পারতেন তাহলে অনেক বেশি খুশি হতাম ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31