IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> স্বেচ্ছায় রক্তদান বদলে দিচ্ছে মানসিকতা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বেচ্ছায় রক্তদান বদলে দিচ্ছে মানসিকতা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, রাজশাহীর বাঘায় শিক্ষার্থীদের উদ্যোগে সম্পুর্ণ অরাজনৈতিকভাবে তৈরী হয়েছে অনলাইন ভিত্তিক রক্তদান ও সামাজিক সংগঠন “বাঘা ব্লাড ব্যাংক’। আমি এ খবরটি শুনে ধন্য হয়েছি এবং এই উদ্যোগের সাথে যারা সম্পৃক্ত তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

শনিবার সকালে বারিন্দ মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগ এর উদ্যোগে বাঘার শাহদৌল্লা সরকারি কলেজে দিনব্যাপী কেম্পেইন ব্লাড গ্রুপ নির্ধারণ কর্মসূচী চলাকালিন সময় সকাল সাড়ে ১০ টায় সেখানে উপস্থিত হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে এখন বছরে ৬ লাখ ব্যাগ রক্তের প্রয়োজন৷ এর ৯০ ভাগই পাওয়া যায় স্বেচ্ছায় রক্তদাতাদের কাছ থেকে৷ তাই পেশাদার রক্তদাতাদের দৌরাত্ম অনেকটাই কমে গেছে৷ আশা করা হচ্ছে, ৫ বছর পর মাদক সেবী পেশাদার রক্তদাতা আর থাকবে না৷

তিনি এই রক্ত দানের বিষয়ে স্কুল এবং কলেজগামী শিক্ষার্থীদের আগ্রহী করার জন্য স্থানীয় রাজনৈতিক নেতা এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে আহ্বান জানান। মন্ত্রী বলেন, এই কার্যক্রম অব্যহত রাখলে স্বাস্থ্য সচেতনতা তৈরী হবে। এ জন্য এর ব্যাপকতা প্রয়োজন।

এসময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা তিলু, অধ্যাপক আবুবক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবির, বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা ও বাজুবাঘা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নিলা জামানসহ আরও অনেকে।

সূত্রে জানা গেছে, বাঘায় ২০২০ সালে সম্পুর্ণ অরাজনৈতিক ভাবে কয়েকজন বন্ধুদের সাথে করে অনলাইন ভিত্তিক রক্তদান ও সামাজিক সংগঠন “বাঘা ব্লাড ব্যাংক’ প্রতিষ্ঠা করেন মাসুদ হাসান নামে এক যুবক। তথ্য মতে তারা এ পর্যন্ত এক হাজার ৭শ মানুষকে ফ্রি রক্ত দানে সহায়তা করেছেন। বর্তমানে তাদের রেজিষ্টেশান ভুক্ত সদস্যের সংখ্যা ৫ হাজার একশ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31