ধূমকেতু প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবীতে রোববার সকাল সাড়ে ১০টা থেকে রাজশাহীতে লিফলেট বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি অন্যান্য নারী নেত্রীদের নিয়ে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট, আরডিএ মার্কেট, সাহেব বাজার কাপড়পট্টি ও সাহেব বাজার কাঁচাপট্টি এলাকাসহ অন্যান্য স্থানে এই লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি বেদানা, মহিলা দলের নেত্রী শিল্পি, শাহনাজ বেগম, আফি, মোমেনা, আখি, জেসমিন, আনোয়ারা, লিপি ও শিল্পি।


