IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> লিড নিউজ >> ‘যে শিশুকে কোন পাপ ষ্পর্শ করেনি, তাকেও বাঁচতে দেয়নি ঘাতকরা’

‘যে শিশুকে কোন পাপ ষ্পর্শ করেনি, তাকেও বাঁচতে দেয়নি ঘাতকরা’

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে বর্ণাঢ্য ও ব্যতিক্রমী আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টায় নগর ভবনে বঙ্গবন্ধু ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও কাউন্সিলরবৃন্দ।

এরপর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও কর্মচারী ইউনিয়ন পৃথকভাবে পুস্পস্তবক করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শিশুপুত্র শেখ রাসেল সহ ও তাঁর পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিশুদের নিয়ে বেলুন ও পায়রা উড়ানো এবং জন্মদিনের কেক কাটেন সিটি মেয়র লিটন। এরপর সিটি মেয়রের নেতৃত্বে নগরীর বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে বের করা হয় বর্ণাল্য আনন্দ র‌্যালি। র‌্যালিটি নগর ভবনের সামনে থেকে শুরু হয়ে শহীদ কামারুজ্জামান চত্বর ঘুরে পুনরায় নগরভবনের সামনে এসে শেষ হয়।

আলোচনা সভায় রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আজকে সারাদেশে জাতীয়ভাবে শহীদ শেখ রাসেলের জন্মদিন উদযাপিত হচ্ছে। যে ছোট্ট শিশুকে কোন পাপ ষ্পর্শ করেনি, তাকেও ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকেরা বাঁচতে দেয়নি। শেখ রাসেল বেঁচে থাকলে দেশ ও জাতিকে অনেক কিছু দিতে পারবো। আজকের দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ রাসেল ও বঙ্গবন্ধু পরিবারের শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে সকলের আত্মার মাগফিরাত কামনা করছি।

রাসিক আয়োজিত কর্মসূচিতে আরও ছিল বাদ জোহর শেখ রাসেলের আত্মার মাগফেরাত কামনা করে নগর ভবন ও সোনাদিঘি জামে মসজিদ সহ সকল মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা, বিকেলে সাইকেল বিতরণ, ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় আতশবাজি ইত্যাদি।

এছাড়া দিবসটি উপলক্ষ্যে নগর ভবন আলোকসজ্জাকরণ ও ২টি ড্রপডাউন ব্যানার টাঙানো, নগরীর সাহেব বাজার ন্যাশনাল ব্যাংকের সামনে, সাহেব বাজারজিরো পয়েন্ট ও শিরোইল ঢাকা বাস টার্মিনালে ৬টি ওভারহেড ব্যানার লাগানো এবং ৩০টি সাধারণ ও ১০টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে ব্যানার প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিটি কর্পোরেশনের শেখ রাসেল দিবস উদযাপন কমিটির আহŸায়ক, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

এসময় উপস্থিত ছিলেন, কমিটির সদস্য ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, সদস্য ও ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, সদস্য ও ওয়ার্ড নং ১৯ তৌহিদুল হক সুমন, কমিটির সদস্য সচিব ও রাসিকের সচিব মশিউর রহমান, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ওয়ার্ড এসএম মাহবুবুল হক, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আবদুস সোবহান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু।

আরও উপস্থিত ছিলেন, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর তাহেরা খাতুন, আয়েশা খাতুন, শিরিন আরা খাতুন, মাজেদা বেগম, উম্মে সালমা, নাদিরা বেগম, লাইলী বেগম, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ সাইদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, কমিটির সদস্য ও জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, সদস্য ও ইভেন ম্যানেজমেন্ট এন্ড টুরিজম শাখার ম্যানেজার ফরহাদ হোসেন আদনান, সদস্য ও ক্রীড়া কর্মকর্তা শ্যামল পারভেজ শিমুলসহ বিভিন্ন শাখা প্রধান, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমীর আহম্মেদ মামুনসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31