IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> রাজশাহীতে শেখ রাসেল দিবসে ২০ আদিবাসী কিশোরীকে বাইসাইকেল বিতরণ

রাজশাহীতে শেখ রাসেল দিবসে ২০ আদিবাসী কিশোরীকে বাইসাইকেল বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : শেখ রাসেল দিবস উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে রাজশাহীতে ২০জন আদিবাসী কিশোরী ছাত্রীকে বাই-সাইকেল উপহার প্রদান করা হয়েছে।

সোমবার বিকেলে নগর ভবনে বঙ্গবন্ধু কর্ণার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ছাত্রীদের হাতে বাই-সাইকেল তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, আজ জাতীয়ভাবে সারাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে জনতা ব্যাংক আদিবাসী কিশোরী ছাত্রীদের বাই-সাইকেল প্রদান করেছে, এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। স্কুলে যাওয়া আসার ক্ষেত্রে সাইকেলটি তাদের অনেক উপকারে লাগবে।

মেয়র আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের সর্বত্র এখন উন্নয়ন দৃশ্যমান। দেশের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে রাজশাহীকেও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বিসিক শিল্পনগরীর-২ এর কাজ শুরু হয়ে এখন শেষ পর্যায়ে। এখানে প্রকৃত উদ্যোক্তাদের প্লট বরাদ্দ দেওয়া হবে।

অনুষ্ঠানে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করতে ব্যাংক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহবান জানান সিটি মেয়র।

অনুষ্ঠানে বক্তব্য দেন, জনতা ব্যাংক লিমিটেডের পরিচালক অজিত কুমার পাল, রাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন ও সচিব মশিউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক রাজশাহীর জিএম তাপস কুমার মজুমদার, সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামারুজ্জামান, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুনসহ জনতা ব্যাংকের শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31