IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের বিচার দাবি রাবি শিক্ষার্থীদের

সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের বিচার দাবি রাবি শিক্ষার্থীদের

ধূমকেতু প্রতিবেদক, রাবি : সনাতন ধর্মালম্বীদের উপর হামলা, দুর্গা প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত প্রকৃত দোষীদের বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

সোমবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় শহীদ বুদ্ধিজীবী চত্বরে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ব্যনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে রাকসু আন্দোলনের সমন্বয়ক আব্দুল মজিদ আন্তর বলেন, সাম্প্রতিক যে সহিংসতার ঘটনা ঘটেছে, কারা এই ঘটনার সাথে জড়িত তা সনাক্ত করা গেলেও সরকার এখনও কোন ব্যবস্থা গ্রহণ করেনি। সরকার চাইলে পারেনা এমন কোন কাজ নেই। সরকারের সমর্থন ছাড়া কোন সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটতে পারে না। এটা সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার একটা অংশ। আমি সরকারকে বলতে চাই, ধর্মকে ব্যবহার করে এই সহিংসতার রাজনীতি বন্ধ করুন। আপনাদের অপরাজনীতির বলির শিকার হয়ে অসংখ্য মানুষ তার ধর্মে নিরাপত্তাহীনতায় ভুগছে।

এছাড়া বক্তারা আরও বলেন, পূজা কে কেন্দ্র করে সারাদেশে যে নিঃসংশ হামলা চলেছে, এটা নতুন কিছু নয়। এইধরনের সাম্প্রদায়িক হামলা আওয়ামী লীগ নেতৃত্বাধীন আমলে বহুবার ঘটেছে। আমরা প্রশ্ন করতে চাই, কেন এই ঘটনাগুলো ঘটে? কারা ঘটায়? কি তাদের উদ্দেশ্য? যারাই সরকারের অপকর্মের কথা বলে তাদেরকে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী অথবা জামাত-শিবির তকমা লাগিয়ে সরকার তাদের অবৈধ ক্ষমতা পাকাপোক্ত করতে চাই। বর্তমান সরকার সকল ধর্মের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

এসময় মহব্বত হোসেন মিলনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বিভিন্ন নেতাকর্মীসহ প্রায় অর্ধশত শিক্ষার্থী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31