IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> তানোরে নাতির মৃত্যুর দায় চাপিয়ে সৎ ভাইদের বিরুদ্ধে বোনের মামলা

তানোরে নাতির মৃত্যুর দায় চাপিয়ে সৎ ভাইদের বিরুদ্ধে বোনের মামলা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি দখলে ব্যর্থ হয়ে মেয়ের মৃত নবজাতক পুত্র সন্তানের মৃত্যুর ঘটনার দায় চাপিয়ে সৎ ভাইদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন একসৎ বোন।

এঘটনায় গ্রামবাসীর মধ্যে চাপা ক্ষোভ ও বিরুপপ্রতিকৃয়ার পাশাপাশি উত্তেজনার সৃষ্টি হয়েছে।

মামলার বিবরণ, পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, তানোর সদর গ্রামের মৃত নাদের চৌধুরীর ছেলে আশরাফ চৌধুরী (৫০) ও তার ভাই ইনছান চৌধুরী (৪৫) এর সাথে সৎ বোন স্বামী পরিত্যাক্তা শাহিনুর অরফে নাহিনুর (৪০) এর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে।

গত ৩১/০৮/২০২১ ইং তারিখে সৎ বোন শাহিনুন নুরনাহার তার নিজ ভাই শরিফুল ও রফিকুলসহ লোকজন নিয়ে জোরপুর্বক আশরাফ চৌধুরীর বাড়িতে উঠে আশরাফ চৌধুরীসহ তার স্ত্রীকে মারধর শুরু করেন।

এসময় ৯৯৯ ফোন করলে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং উভয় পক্ষকে থানায় কাগজপত্রসহ ডেকে নিয়ে আপোষে বসেন এবং বিষয়টি আপোষ নিস্পত্তি করেন।

গত ৩ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে শাহিনুরের নাবালিকা কন্য আশা (১৮)’র স্থানীয় ক্লিনিকে সিজারিয়ান করে পুত্র সন্তান জন্মের পর উভয়ের অবস্থা আশংখ্যা জনক হওয়ায় ক্লিনিক কর্তৃপক্ষ রাজশাহী মেডিকেলে রেফার্ট করেন।

রাজশাহী মেডিকেলে নেয়ার পর নবজাতককে মৃত ঘোষনা করে মাকে ভর্তি করেন। পরদিন ওই নবজাতককে তার পিতার বাড়ি বিল্লীতে দাফন করা হয়।

নবজাতক মৃত্যুর ঘটনার দায় চাপিয়ে শাহিনুর বাদি হয়ে সৎ ভাই আশরাফ চৌধুরী তার স্ত্রী রাজিয়া বেগম ও আশরাফের ভাই ইনছান চৌধুরীসহ ৩ জনকে আসামী করে জেলা রাজশাহীর বিগ্গ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ৬ এ একটি মামলা দয়ের করেন।

আদালতে মামলাটি থানায় রেকর্ড করে তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরনের জন্য তানোর থানাকে নির্দেশ দেন। তানোর থানা পুলিশ মামলা রেকর্ড করে তদন্ততাধীন রয়েছে।

মামলার বিবরনে ০২/০৯/২০২১ইং তারিখে মারামারির যে তারিখ উল্লেখ করা হয়েছে ওই কোন ধরনের মারামারির কোন ঘটনা ঘটেনি বলে জানান গ্রামবাসীসহ প্রতিবেশীরা। গ্রামবাসীরা জানান, শাহিনুরের মেয়ে আশাকে বাল্য বিয়ে দিয়েছেন তা মা।

বাচ্চা প্রসবের তারিখ ছিলো ০৯/১০/২০২১ইং কিন্তু প্রসুতীসহ বাচ্চা পুষ্টিহীনতায় ভোগার কারনে নির্ধারিত তারিখের ৬ দিন আগে সিজার করে বাচ্চা বের করার পর বাচ্চা মারা যায় এটা সবাই জানে। কিন্তু শুধুমাত্র জমিজমা বিরোধের জেরে শাহিনুর তার মেয়ের মৃত নবজাতক মৃত্যুর ঘটনার দায় সৎ ভাই ও ভাবির উপর চাপিয়ে আদালতে করা মামলাটি সম্পূর্ন সাজানো মামলা।

রোববার ওই মামলায় জামিনের আবেদন জানিয়ে ৩ আসামী আদালতে আত্নসমর্পন করেন। এসময় আদালতে বিচারক মামলার ১ নং আসামী আশরাফ চৌধুরীর জামিন নামুন্জুর করে জেল হাজতে প্রেরণ করেন এবং অপর ২ আসামী ইনছান চৌধুরী ও আশরাফ চৌধুরীর স্ত্রী রাজিয়াকে জামিন প্রদান করেন।

এবিষয়ে যোগাযোগ করা হলে, শাহিনুরের পক্ষে থাকা তার নিজ দুই ভাই শরিফুল ও রফিকুল অকপটে মামলাটি মিথ্যে স্বীকার করে আপোষ করে দেয়ার অনুরোধ করেন। তবে, শাহিনুর কোন কথা বলতে রাজি হননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31