IMG-LOGO

বুধবার, ২৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভালোবাসার কষ্টগাছ না কেটে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানেরযেসব অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারেরাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড় বৃন্দের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে শশুর বাড়ি থেকে স্ত্রীকে তুলে নিতে এসে ভাংচুর ও মারধরের অভিযোগ স্বামীসহসাত জন আটক ॥ থানায় মামলা দায়েরমহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্টে ১০ মাসের শিশুর মৃত্যুরুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনারবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভতানোরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভামহাদেবপুরে শিক্ষকের থাপ্পড়ে কানের পর্দা ফাটল শিক্ষার্থীরশ্রমিক সংকট, রাণীনগরে কালবৈশাখীর তান্ডবে ফলন বিপর্যয়ের শঙ্কাসিংড়ায় চাল-পানি খেয়ে হাসপাতালে ভর্তি ৮ শ্রমিককুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতেরাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তাররহনপুরে খামারিদের প্রশিক্ষন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে আলু নিয়ে তেলেসমাতি

রাজশাহীতে আলু নিয়ে তেলেসমাতি

ধূমকেতু প্রতিবেদক : পেঁয়াজের পর এবার আলু নিয়ে নাভিশ্বাস উঠছে মানুষের। লাগামহীনভাবে বাড়ছে প্রতিদিনের রান্নায় অপরিহার্য এই পণ্যটির দাম। কৃষি বিপণন অধিদফতর আলুর দাম নির্ধারণ করে দিলেও রাজশাহীতে তা কার্যকর হয়নি এখনও! অথচ কৃষি বিপণন অধিদফতর তিনস্তরে আলুর দাম নির্ধারণ করেছে।

তাদের নির্দেশনায় বলা হয়েছে, দেশে আলুর পর্যাপ্ত মজুদ থাকায় খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু ৩০ টাকা দরে বিক্রি করতে হবে। আর পাইকারি পর্যায়ে ২৫ টাকা আর হিমাগার পর্যায়ে কেজি ২৩ টাকা দরে বিক্রি করতে হবে। তবে চাল, পেঁয়াজ, শাক-সবজির পর এবার আলুর এ রেকর্ড দামে চরম ভোগান্তিতে পড়েছেন রাজশাহীর স্বল্প আয়ের মানুষ। এক মাস আগেও রাজশাহীর বাজারে যে আলু ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হতো। কিন্তু মাস ঘুরতে না ঘুরতে সেই আলুর দাম এখন বেড়েছে ৫০-৬০ টাকা।

শুক্রবার সকালে রাজশাহী সাহেব বাজার ঘুরে দেখা যায়, আগের মতো চড়া দামেই আলু বিক্রি হচ্ছে। খুচরা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। অথচ হিমাগার পর্যায়ে আলু বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৮ টাকা। ব্যবসায়ীদের দাবি, দু’দফা বন্যায় জেলার সবজি খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যার কারণে চাহিদার তুলনায় আলুর চাষও কম হয়। এছাড়া বাজারে বর্তমানে সব ধরনের নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। এর সঙ্গে আলুর দাম বাড়ারও সম্পর্ক রয়েছে। নিত্যপণ্যের মূল্য বাড়ার সঙ্গে সঙ্গে আলুরও দাম বাড়ছে।

রাজশাহী মহানগরের সাহেব বাজারের ব্যবসায়ী মনিরুজ্জামান বলেন, আলুর উৎপাদন কম হওয়া ও চলমান বন্যায় আলুর ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়াসহ অন্যান্য সবজির দাম বাড়ার সঙ্গেও আলুর দাম বাড়ার বিষয়টি জড়িয়ে আছে। তবে এখন স্থানীয় পর্যায়ে আলু খুব বেশি নেই, আলুর যোগান কমে আসায় দাম বাড়ছে। বাজারে নতুন আলু উঠলে দাম কমবে। আরেক ব্যবসায়ী লিয়াকত আলী বলেন, পাইকারি বাজার থেকে আলু কিনে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে নিতে বহন খরচ, চাঁদা, পরিবহন ভাড়া ও দোকান ভাড়া লাগছে। শুধু তাই নয়, পাইকারি বাজারে আলুর দামও চড়া। বেশি দামে পাইকারি বাজার থেকে কিনতে হচ্ছে। তাই সরকার নির্ধারিত দামে বিক্রি করা সম্ভব নয়।

আর সাধারণ ক্রেতারা অভিযোগ করছেন, করোনা পরিস্থিতির সুযোগ নিয়েছে অসাধু সিন্ডিকেট। সুযোগ বুঝে তারা বিনা কারণেই আলুর দাম বাড়িয়ে দিয়েছে। এই অশুভ চক্র চাল, পেঁয়াজের সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে। এবার অন্যান্য সবজির দাম বাড়ায় আলু নিয়ে কারসাজি শুরু করছে। নিয়মিত বাজার মনিটরিং না করায় অসাধু ব্যবসায়ীরা আরও সুযোগ পাচ্ছে।

সাহেব বাজারে আসা রিকশাচালক রহিমুল্লাহকে আলুর দাম বাড়ার প্রসঙ্গে জিজ্ঞেস করতেই তিনি অনেকটা ক্ষোভের সঙ্গে বলেন, নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম বাড়ায় অসহায় হয়ে পড়েছি। ৫০ টাকার নিচে কোনো সবজি নেই। মাছ-মাংস কিনে খাওয়ার সামর্থ্য আমার নেই। আলুর ওপর নির্ভর ছিলাম। এখন আলুর দামও বাড়ছে। আমরা কি খেয়ে বেঁচে থাকবো?

সাহেব বাজারে কেনাকাটা করতে আসা লোকমান হোসাইন বলেন, সরকার নির্ধারিত দামে তো বিক্রেতারা আলু বিক্রি করছে না। বাজারে পর্যাপ্ত মনিটরিং নেই। মাঝেমধ্যে দেখি বাজারে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু কোনো সুফল পাই না।

এদিকে, রাজশাহীতে আলুর বাজার নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে প্রশাসন। সরকার নির্ধারিত বাজার মূল্য নিয়ন্ত্রণে রাজশাহীতে হিমাগার পরিদর্শন করেছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর হিমাগারে এ অভিযান চালায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। তবে বেশি দামে আলু বিক্রি হলেও কোনো ব্যবস্থা নেয়নি সংস্থাটি। এসময় হিমাগারে অতিরিক্ত আলু মজুদ করা আছে কিনা তা দেখা হয়। পাশাপাশি আলু মজুদ রেখে কেউ যেন ফায়দা না লুটতে পারে, সে বিষয়ে লক্ষ্য রাখার জন্য আহŸান জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031