ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ৪৬ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
শুক্রবার (২২ অক্টোবর) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৯ জন, রাজপাড়া থানা ৬ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ৫ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ২ জন, পবা থানা ৫ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন, কর্ণহার থানা ৭ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ৩ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ২৪ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১০১.৩ গ্রাম হেরোইন, ১৪.৪ লিটার দেশী মদ, ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২৬৫ গ্রাম গাঁজা ও ০১ লিটার ফেন্সিডিল উদ্ধার হয়। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


