IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপ
Home >> রাজশাহী >> রাজশাহীতে পাঁচদিনব্যাপি ফ্যাশন ডিজাইনিং প্রশিক্ষণের উদ্বোধন

রাজশাহীতে পাঁচদিনব্যাপি ফ্যাশন ডিজাইনিং প্রশিক্ষণের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : নারীদের কর্মক্ষম করে গড়ে তুলে স্বাবলম্বী ও ক্ষমতায়িত করতে রোববার বেলা ১১টার দিকে পাঁচদিনব্যাপি ফ্যাশন ডিজাইনিং বিষয়ে প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। রাজাশাহী সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পচা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষনের উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের সব থেকে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী বান্ধন প্রধানমন্ত্রী। তিনি ক্ষমতায় আসার পর থেকে নারীদের ব্যাপক উন্নয়ন, শিক্ষা ক্ষেত্রে কন্যা শিশুদের লেখাপড়া অবৈতনিক করণ, বিধবা ও মাতৃত্বকালীন ভাতা চালু করেছেন।

তিনি আরও বলেন, শুধু ভাতা সুবিধা নয়, ক্ষুদ্র ব্যবসায়ী নারীদের বিনা জামাতে ব্যাংক ঋণের ব্যবস্থাসহ নারীবান্ধব সমাজ ও দেশ গড়তে কাজ করে যাচ্ছেন।

এই সরকারের আমলে নারীরা প্রচুর পরিমানে কর্মক্ষেত্রে প্রবেশ করেছে উল্লেখ করেন তিনি বলেন, বাংলাদেশের অর্ধেক হচ্ছে নারী। নারীদের বাদ দিয়ে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়। সে লক্ষে সরকার কাজ করছেন। এছাড়াও সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থা গুলোও কাজ করছেন। ফাশন ডিজাইনিং প্রশিক্ষণ আয়োজন করায় আয়োজক সংস্থা ওয়েব রাজশাহীতে ধন্যবাদ জানান।

বক্তব্য শেষে তিনি এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।

উইমেন এন্টারপ্রিনার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) রাজশাহীর আয়োজনে নগরীর আসাম কলোনী পার হাউজ মোড়ে নারী হস্ত শিল্প উন্নয়ন প্রতিষ্ঠানে এস.এম.ই ফাউন্ডেশনের অর্থায়নে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

ওয়েব রাজশাহীর সভাপতি আঞ্জুমান আরা পারভীন লিপি এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা ওয়েব এর সমন্বয়কারী রিনা রানী পাল ও প্রশিক্ষক মিজানুর রহমান মিনু।

প্রশিক্ষণে মহানগরীর বিভিন্ন ওয়র্ডের মোট ৩০জন নারী অংশগ্রহণ করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31