IMG-LOGO

বুধবার, ২৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশাপুঠিয়ায় রাস্তা ও কবরস্থানে উদ্বোধন করলেন নজরুল ইসলাম এমপিজর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানেরব্যারিস্টার মোশাররফ হোছাইন সিআইডি প্রধানের দায়িত্ব নিলেনইরাকে ইরানপন্থি গোষ্ঠীর ওপর সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ৮বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারিশিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানেরকচু শাক দিয়ে চিংড়ি রান্না সুস্বাদু ও পুষ্টিকরনতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনা প্রদানআড়ানী-বাঘা পৌর এলাকায় বাড়ছে অনুমোদনহীন ভবন, নকশা বহির্ভূত নির্মাণবাগমারায় অটো-ভ্যানের নতুন ভাড়া নির্ধারণ, ভবানীগঞ্জ-কেশরহাট ভাড়া ৫০ টাকাতানোরে খাদ্য গুদাম কর্মকর্তা সাসপেন্ড মিষ্টি বিতরণবাউয়েট ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণচাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনমান্দার ‘ভাইরাল বটগাছ’নিয়ে অপপ্রচারের অভিযোগ
Home >> রাজশাহী >> বাঘায় ইয়াবা, ফেন্সিডিল ও হিরোইনসহ আটক ৩

বাঘায় ইয়াবা, ফেন্সিডিল ও হিরোইনসহ আটক ৩

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় পৃথক অভিযানে ৫২ পিচ ইয়াবা ও ৭৫ পুরিয়া হিরোইনসহ মাদক বিক্রেতা মানিক মিঞা এবং তিন বোতল ফেন্সিডিলসহ স্বপন ও মিলন নামে দু’জন মাদক সেবনকারিকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বাঘা থানা পুলিশের একটি মুখপত্র জানান, রোববার রাত ১০ টার সময় উপজেলার হরিরামপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে স্বপন (৪০) তার নিজ বাড়িতে অপর এক বন্ধু একই গ্রামের ফরেস আলীর ছেলে মিলন (৩৫)কে সাথে করে মাদক সেবন করছিলো। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঐ বাড়িতে অভিযান চালিয়ে তিন বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করে থানায় নিয়ে আসেন।

এর আগে রাত ৯ টার সময় উপজেলার সীমান্তবর্তী পাকুড়িয়া গ্রামের ইনছার আলীর ছেলে মাদক বিক্রেতা মানিক (২৫) কে ৭৫ পুরিয়া হিরোইন এবং নেশা জাতীয় ৫২ পিচ ইয়াবা (ট্যাবলেট) সহ তার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে।

স্থানীয় লোকজন জানান, মানিক দির্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িতে। তাকে আটক করায় বাঘা থানা পুলিশকে ধন্যবান জ্ঞাপন করেছেন এলাকার সুধী মহল।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, আটককৃত আসামীদের নামে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ