IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> সংসদের মেম্বার্স ক্লাবে মিটিং এ যোগ দিতে রওনা হয়েছে বাগমারা আ.লীগ

সংসদের মেম্বার্স ক্লাবে মিটিং এ যোগ দিতে রওনা হয়েছে বাগমারা আ.লীগ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : শনিবার মহান জাতীয় সংসদ ভবনের মেম্বার্স ক্লাবে অনুষ্ঠিত হবে বাগমারা উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির বিশেষ সভা। সেই সভার যোগদান করতে শুক্রবার রাতে ট্রেন যোগে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বাগমারা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত হবে কার্যকরী কমিটির বিশেষ মাসিক সভা। যে সভাটি প্রতি মাসে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত হয়ে আসছিল সেটা এবার মহান সংসদের মেম্বার্স ক্লাবে অনুষ্ঠিত হবে।

মহান জাতীয় সংসদ ভবনের মেম্বার্স ক্লাবে অনুষ্ঠিত বাগমারা উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির বিশেষ সভাকে কেন্দ্র করে দলীয় নেতৃবৃন্দের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় কার্যকরী কমিটির বিশেষ এই মাসিক সভায় অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিত বিশেষ এই সভাকে দিবে ভিন্নমাত্রা। গতি সঞ্চার হবে আগামীতে সংগঠনের পথচলায়।

এদিকে বিশেষ এই সভায় উপস্থিত থাকবেন উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সকল সদস্য, দলীয় চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, অংগ সহযোগী সংগঠনের উপজেলা পর্যায়ের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ।

দলীয় সূত্রে জানা গেছে, সংসদের মেম্বার্স ক্লাবে সভা শুরুর আগেই উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা ধানমন্ডী ৩২ নম্বরের বাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধানিবেদন করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31