IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> বাগমারায় করোনার টিকার বুথ পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা

বাগমারায় করোনার টিকার বুথ পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই লাইনে দাঁড়িয়ে নিয়ম মেনে টিকা নিচ্ছেন লোকজন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল থেকেই লোকজন আসে টিকা নিতে। কেবল অনলাইনে আবেদনকারীরাই আসছেন টিকা নিতে বলে জানাগেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান গোলাম মোস্তফা জানান, অনলাইনে আবেদন বিহীন কাউকে টিকা দেয়া হচ্ছে না। টিকা প্রদানের শুরু থেকে এখন পর্যন্ত অনলাইনে আবেদন করেছে ১ লাখ ৭৬ হাজার ৫৭৩ জন মানুষ। এরই মধ্যে দুই ডোজই সম্পন্ন হয়েছে ৫৬ হাজার ৭৫৮ জনের। ১ লাখ ৬ হাজার ৫৮২ জনকে প্রথম ডোজের টিকা প্রদান করা হয়েছে।

প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪টি বুথে সিনোফার্ম এর টিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিদিন টিকা নিতে অনলাইনে আবেদন করছেন লোকজন। আবেদনের তারিখ অনুযায়ী আবেদনকারীর মোবাইলে টিকার তারিখ পাঠানো হচ্ছে। সে মোতাবেক লোকজন টিকা নিতে আসছেন। টিকা নিয়ে এখনো কারো সমস্যা হয়নি। টিকা গ্রহণকারীরা সুস্থ আছেন।

টিকা প্রদানের শুরুর দিকে সম্মুখ সারির ব্যক্তিদের টিকা দেয়া হলেও বর্তমানে দেশব্যাপি গণহারে টিকা প্রদান করা হচ্ছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষও এখন টিকা নিচ্ছেন নিজ আগ্রহে। টিকার কার্যকারীতার সুফল পাওয়ায় দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে লোকজন টিকা গ্রহণ করছেন। প্রতিদিন গড়ে দেড় হাজারের অধিক ব্যক্তিকে করোনা প্রতিরোধে টিকা প্রদান করা হচ্ছে।

সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা টিকার বুথ পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী, এমওডিসি ডাঃ তানভীর রহমান, ইপিআই টেকনিশিয়ান গোলাম মোস্তফা প্রমুখ।

পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেন, মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষায় শান্তিপূর্ণ ভাবে টিকা প্রদান করা হচ্ছে। ছুটির দিন ব্যতীত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে। টিকার সরবরাহ ঠিক থাকলে যারা আবেদন করেছেন তাদেরকে দ্রæত সময়ের মধ্যে টিকা দেয়া সম্ভব হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31