IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> জেল হত্যা দিবসে রাসিকের কর্মসূচি

জেল হত্যা দিবসে রাসিকের কর্মসূচি

ধূমকেতু প্রতিবেদক : ৩রা নভেম্বর জেল হত্যা দিবস-২০২১ যথাযথ মর্যাদায় পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।

কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৯টা ৩০ মিনিটে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নগর ভবন চত্বরে উপস্থিতি ও কালো ব্যাজ ধারণ। এরপর নগর ভবন থেকে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এঁর মাজার পর্যন্ত শোক র‌্যালি ও মাজারে পুস্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাত, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সহ জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে নগর ভবনের মসজিদে মাদ্রাসা ছাত্রদের মাধ্যমে পবিত্র কোরআন খতম, সকাল ১১টায় নগর ভবনের সিটি হলরুমে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি পালন, বাদ জোহর সোনাদিঘী জামে মসজিদ ও নগর ভবন ওয়াক্তিয়া মসজিদে দোয়া মাহফিল, বাদ জোহর শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্বরে গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ, দরগা মাদ্রাসা ও আল্লামা মিয়া মোহাম্মদ কাসেমী সাহেবের মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মধ্যাহ্ন আহার বিতরণ করা হবে।

এরপর বাদ জোহর সকল ওয়ার্ডের মসজিদে বিশেষ দোয়া এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা, নগর ভবনে বড় ২টি ড্রপ ডাউন ব্যানার এবং নগরীর গুরুত্বপূর্ণ ০৩টি মোড়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ছবিসহ শোক সম্বলিত বড় ব্যানার টাঙানো এবং কালো পতাকা উত্তোলন, সন্ধ্যায় সাহেব বাজার জিরো পয়েন্ট, লক্ষীপুর মোড়, কোর্ট স্টেশন মোড়, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্বর ও ভদ্রা স্মৃতি অম্লান চত্বরে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এর বর্ণাঢ্য জীবনীর উপর প্রামান্যচিত্র প্রদর্শন করা হবে।

এছাড়া দিবসটি উপলক্ষে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সিটি কর্পোরেশনের ৪০টি ওয়ার্ড কার্যালয়ে ব্যানার প্রদর্শন ও মাইকে পবিত্র কোরআন তেলাওয়াতসহ ভাষণ প্রচার করা হবে। কর্মসূচি সমূহে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31