ধূমকেতু প্রতিবেদক : ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী সদর দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।
বুধবার বেলা ১১ টার দিকে নগরীর কাদিরগঞ্জস্থ এলাকায় রাজশাহী জেলা ও সদর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মহিদুল হকের নেতৃত্বে কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধা জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ জাকাতুল্লাহ মলার, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আক্তার মাবুল, সহ সভাপতি সিরাজ উদ্দিন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু।
আরও উপস্থিত ছিলেন, রাজশাহী সদর দলিল লেখক সমিতির আইন বিষয়ক সম্পাদক ফজলে হোসেন বেলাল, দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম তপন, প্রচার সম্পাদক শামিম হাসান, কার্যনির্বাহী সদস্য বাবুল সরকার, সেলিম উদ্দিন ও দুলাল হোসেনসহ সমিতির সাধারণ সদস্যবৃন্দ।


