ধূমকেতু প্রতিবেদক : ৩রা নভেম্বর জেল হত্যা দিবস পালন করেছে রাজশাহী মহানগর আওয়ামী মৎসজীবী লীগ। দিবসটি উপলক্ষে শোক র্যালি বের করেন নেতৃবৃন্দ।
শোক র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীস্থলে গিয়ে শেষ হয়। এরপর বেলা ১১ টার দিকে নগরীর কাদিরগঞ্জস্থ শহীদ কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধা জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী মৎসজীবী লীগের আহŸায়ক মাসুদ রানা, আমির হামজা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, আবু সাইদ, ফারুক, আজাদ, খোদেজা আনসারী প্রমূখ।
পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দ, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানসহ জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন রাজশাহী মহানগর আওয়ামী মৎসজীবী লীগের নেতৃবৃন্দ।


