ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় বান্ধবিকে ধর্ষণের অভিযোগ উঠেছে জুবায়ের রহমান (১৯) নামের এক কলেজের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন বেলপুকুর পুলিশ। অপরদিকে ভুক্তভোগিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
গত বুধবার (৩ নভেম্বর) ভুক্তভোগী ওই কলেজ ছাত্রীর বোনের বাড়ি বেলপুকুর এলাকায় এই ঘটনা ঘটে। পরেরদিন বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে ওই ছাত্রীর দুলাভাই বাদী হয়ে বেলপুকুর থানায় ধর্ষণ মামলা করেন।
ভুক্তভোগির দুলাভাই বলেন, জুবায়ের ও ভুক্তভোগি উপজেলার একটি কলেজে পড়ে। সে সূত্রে অভিযুক্ত বিয়ের প্রলোভন দেখিয়ে আমার শালিকাকে একাধিকবার ধর্ষণ করেছে। তবে এখন সে বিয়ে করতে অস্বীকার করছে। যার কারণে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, দুজনেই একই কলেজের শিক্ষার্থী। পরিচয়ের সূত্র ধরে দুজনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তাদের মধ্যে একাধিকবার শারিরিক সম্পক হয়েছে বলে স্বীকার করেছে আটককৃত জুবায়ের। দুজনের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রথমে তাদের আপস-মীমাংসা করে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তারা আপত্তি জানানোর ফলে ওই অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা নেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলেই অভিযুক্ত জুবায়েরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।


