ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র নবনির্বাচিত সদস্য ও বাগমারা প্রেসক্লাবের উপদেষ্টা বদরুল হাসান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার সকালে বদরুল হাসান লিটন বাগমারা প্রেসক্লাবে উপস্থিত হলে তাকে মিষ্টি মুখ করানোর পাশাপাশি এই শুভেচ্ছা জানানো হয়।
প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ হেলাল উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন, সাংবাদিক মামুনুর রশিদ মামুন, আকবর আলী, সামসুজ্জোহা মামুন, জিল্লুর রহমান দুখু, আব্দুল মতিন।
পরে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে নব নির্বাচিত বিএফইউজে’র সদস্য ও বাগমারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপদেষ্টা বদরুল হাসান লিটন বলেন, সাংবাদিকদের ঐক্যের কোন বিকল্প নেই। তাই সবাইকে নিজেদের অস্থিত্ব রক্ষার স্বার্থে একযোগে কাজ করেত হবে।


