IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> ঘন্টাব্যাপী অবরুদ্ধ ১২ শিক্ষক, প্রধান শিক্ষকের বিরুদ্ধে জিডি

ঘন্টাব্যাপী অবরুদ্ধ ১২ শিক্ষক, প্রধান শিক্ষকের বিরুদ্ধে জিডি

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলার বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাবের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধানশিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ সময় প্রধান শিক্ষক ও তাঁর লোকজন নিয়ে সহকারী শিক্ষকদের অফিস কক্ষে এক ঘন্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠছে। খবর পেয়ে থানার পুলিশ অবরুদ্ধ ১২জন শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শিক্ষকরা ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করেছেন।

থানায় সাধারণ ডায়েরী সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলার বখতিয়াপুর উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক আলাউদ্দিন ও সহকারী শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব চলছিল দীর্ঘ দিন ধরে। কোন কারণ ছাড়াই প্রধান শিক্ষক আলাউদ্দিন একক ক্ষমতা বলে সহকারী শিক্ষকদের নানাভাবে হয়রানি, শোকজ ও দুর্ব্যবহার করে আসছিল। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান শিক্ষক আলাউদ্দিনের সঙ্গে সহকারী শিক্ষকদের স্কুলের কম্পিউটার ল্যাবের কমিটি নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এ সময় প্রধানশিক্ষক আলাউদ্দিন সহকারী শিক্ষদের ওপর ক্ষিপ্ত হয়ে মারমুখি আচরণ শুরু করেন। এক পর্যায়ে প্রধানশিক্ষক বহিরাগত লোকজন ডেকে লাঠিসোঁটা নিয়ে এনে হুমকি-ধামকি দিতে থাকেন। এক পর্যায়ে সহকারী শিক্ষকরা অফিস কক্ষে অবরুদ্ধ হয়ে পড়ে। পরে খবর পেয়ে থানার পুলিশ শিক্ষকদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। বখতিয়াপুর উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক আলাউদ্দিনকে কল দেওয়া হলেও রিসিভ না করেই বন্ধ করে রাখেন।

এবিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বলেন, ওই প্রতিষ্ঠানে হট্টগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে শিক্ষকদের উদ্ধার করে থানায় নিয়ে আসা। পরে শিক্ষকরা একজোট হয়ে প্রধানশিক্ষকের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে বলে জানান ওসি।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা জানান, এ ধরনের ঘটনা দুঃখজনক। বখতিয়ারপুর স্কুলের প্রধানশিক্ষক অভিযোগ দেন সহকারী শিক্ষকদের বিরুদ্ধে আর সহকারী শিক্ষকরা অভিযোগ দেন প্রধান-শিক্ষকের বিরুদ্ধে। এ নিয়ে উভয়পক্ষেই রোববার ডাকা হয়েছে। উভয়পক্ষের কথাবার্তা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31