IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> রাজশাহীতে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

রাজশাহীতে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে নানা আয়োজনে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অনুষ্ঠিত।

রোববার সকাল সাড়ে ৭টায় নগরীর মালোপাড়াস্থ্য নগর বিএনপি কার্যালয়ের সামনে বিপ্লব ও সংহতি দিবসের নানা কর্মসূচীর উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দলের চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্ঠা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

এদিকে বক্তব্যের পূর্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনের কর্মসূচীর উদ্বোধন করেন তিনি।

পরে দেশ ও জাতির কল্যাণ, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের রোগাক্রান্ত নেতাকর্মীদের সুস্থ্যতা এবং মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, মহানগর বিএনপির সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

মহানগর বিএনপির যুুুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানার উপস্থাপনায় উপস্থিত ছিলেন, বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টু, শাহ্ মখ্দুম থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জল, মহানগর কৃষক দলের সদস্য সচিব গোলাম সাকলায়েন ইকো, মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি নজরুল ইসলাম খোকা, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়াজির উজির ও ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামীম রেজা।

আরও উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল কাদের বকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল, তাঁতী দলের সভাপতি আরিফুল হক বনি, মহানগর মহিলা দলের সভাপতি রওশন আরা মমতা, সহ সভাপতি নুরজাহান বেগম ও ফাতেমা, সাধারণ সম্পাদক অধ্যাপিকা সকিনা খাতুন, সাংগঠনিক সম্পাদক মুসলিমা বেলী, সহ-সাংগঠনিক জরিনা, যুগ্ম সম্পাদক ফেরদৌসী ও মনোয়ারা, দপ্তর সম্পাদক রোজি ও ক্রীড়া সম্পদিকা বিথি।

এছাড়াও রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, সহ সভাপতি সাহান নাজমুস সাদাত, সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

ইউটিউব ভিডিও :

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31