ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : মোহনপুর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা হল রুমে রবি/ ২০২১-২২ মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরিষা, গম, ভুট্টা, সূর্যমূখী, মসুর কালাই, খেসারী কালাই, পেয়াজ সহ ক্ষুদ্র ও প্রান্তিক ১৫২০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠনের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন।
প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম।
সাগত বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা রহিমা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, কৃষক লীগের সভাপতি মহসিন আলী, সাধারণ সম্পাদক আলী হোসেন, ইউপি সদস্য ইসরাইল হোসেন, আশরাফ আলী সহ উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকগণ।
অনুষ্টান পরিচালনা করেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এম.এ মান্নান।


