IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> মেয়র লিটনের সাথে ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলরের সাক্ষাৎ

মেয়র লিটনের সাথে ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলরের সাক্ষাৎ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রাসেল জামান।

বুধবার সন্ধ্যায় নগর ভবনে সাক্ষাৎকালে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এসময় তাকে অভিনন্দন জানিয়ে যথাযথভাবে দায়িত্ব পালনের দিক-নির্দেশনা প্রদান করেন রাসিক মেয়র।

রাসিক মেয়র বলেন, ৯নং ওয়ার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড। সেখানে শাহ্ মখদুম রূপোশ (রহ.) এর মাজার শরীফ অবস্থিত। ওয়ার্ডটিতে রাজশাহীবাসীর অন্যতম বিনোদনকেন্দ্র পদ্মাপাড় রয়েছে। পদ্মাপাড়কে আরো আকর্ষণীয়ভাবে সাজাতে বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। ওয়ার্ডটির উন্নয়নে নবনির্বাচিত কাউন্সিলর রাসেল জামানকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। আমরা আশা করি কাউন্সিলর রাসেল জামান যথাযথভাবে দায়িত্ব পালন করে ওয়ার্ডের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ সাঈদ, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমদ আল মঈন প্রমুখ।

উল্লেখ্য, ৭ নভেম্বর ঢাকায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কাউন্সিলর রাসেল জামানকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম এমপি। এরআগে গত ৭ অক্টোবর রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের উপনির্বাচনে টিফিন ক্যারিয়ার প্রতীকের প্রার্থী রাসেল জামান নির্বাচিত হন। চলতি বছরের ২৪ জুলাই ৯নং ওয়ার্ডের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা রেজাউন নবী দুদুর মৃত্যুজনিত কারণে কাউন্সিলর পদটি শূন্য হয়েছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31