IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজশাহী বিএনপির সমাবেশ

দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজশাহী বিএনপির সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক : জ্বালানী তেল, গ্যাস, পরিবহন ভাড়াসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

বুধবার বিকাল ৪ টার দিকে নগরীর মালোপাড়াস্থ নগর বিএনপির কার্যালয় প্রাঙ্গনে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

সমাবেশে সভাপতিত্ব করেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, মহানগর বিএনপির সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

মহানগর বিএনপির যুুুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানার উপস্থাপনায় উপস্থিত ছিলেন, রাজপাড়া থানা বিএনপির সভাপতি শওকত আলী, বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টু, মতিহার থানা বিএনপির সভাপতি আনসার আলী, শাহ্ মখ্দুম থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার ও শফিকুল ইসলাম শাফিক, বোয়ালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, জেলা যুবদলের সাবেক আহবায়ক ও বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হক মন্টু।

আরও উপস্থিত ছিলেন, রাজপাড়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ পিন্টু, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদ আলম, সাধারণ সম্পাদক শামীম রেজা, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়াজির উজির, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি বজলুর রহমান কচি, মহানগর কৃষক দলের আহ্বায়ক ওয়াদুদ হাসান প্রিন্টু ও সদস্য সচিব গোলাম সাকলায়েন ইকো, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল কাদের বকুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, তাঁতী দলের সভাপতি আরিফুল হক বনি, মহানগর মহিলা দলের সভাপতি রওশন আরা পপি, সাংগঠনিক সম্পাদক মুসলিমা বেলী, সহ সাংগঠনিক জরিনা, দপ্তর সম্পাদক রোজি, মহিলা দলেল সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুন্নাহার।

এছাড়াও রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি গোলাম মোর্তুজা ফামিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, সহ সভাপতি সাহান নাজমুস সাদাত, রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহম্মেদ রাহী, সদস্য সচিব সামসুউদ্দিন চৌধুরী সানিন, সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, রাবি ছাত্রদলের যুগ্ম আহবায়ক সরতার জহুরুল, শাকিুলর রহমান সোহাগ ও এম.এ তাহেরসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31